ঢাকাTuesday , 23 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে একবিন্দুও ছাড় দেবো না: নাসির

Link Copied!

Nasirস্পোর্টস ডেস্ক : ‘বিনাযুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনি’- এই মুহূর্তে টিম বাংলাদেশের মনোভাব বোঝাতে সম্ভবত এর চেয়ে আর কোন ভালো কোন উপমা হতে পারে না। ভারতকে সিরিজ হারিয়ে এখন বাংলাদেশের সামনে ভারতকে ‘বাংলাওয়াশ’ করার হাতছানি। পাকিস্তানের মত ভারতকেও হোয়াইটওয়াশ করতে প্রস্তুত মাশরাফি অ্যান্ড কোংও।
প্রথম ম্যাচে ৭৯ রানে ভারতকে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচেও ৬ উইকেটের বিশাল ব্যাবধানে ভারতকে হারালো বাংলাদেশ। একই সঙ্গে ভারতের বিপক্ষে প্রথমবারেরমত সিরিজও জয় করে নিল টাইগার শিবির। শেষ ম্যাচটিতে কী জিততে পারবে বাংলাদেশ? বাংলাওয়াশ কি সত্যি সত্যি সম্ভব হবে? ভক্ত সমর্থকদের এমন নানা কৌতুহল মেটানোর কাজটা বেশ ভালোভাবেই করে দিলেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলতে আসেন নাসির হোসেন। তিনি বলেন, ‘ভারত হয়তো মরিয়া হয়ে মাঠে নামবে শেষ ম্যাচটি জেতার জন্য। কিন্তু আমরাও বসে থাকবো না। সিরিজ জয় করে ফেলেছি বলে একবিন্দুও ছাড় দেবো না। নিজেদের সেরাটা দিয়েই আমরা ম্যাচটি বের করে আনতে চাই।’
ম্যাচের আগেরদিন (আজ/মঙ্গলবার) অনুশীলনের জন্য মাঠে নামার আগে পুরো দলের উদ্দেশ্যে কিছু বলেছিলেন মাশরাফি। কী বলেছিলেন? জানতে চাইলে নাসির বলেন, ‘আমাদের মধ্যে আলোচনা হয়েছে। যে, যদি প্রথম দুই ম্যাচে আমরা হেরে যেতাম, তাহলে শেষ ম্যাচের জন্য কি করতাম? অবশ্যই জয়ের জন্য মাঠে নামতাম আমরা। শেষ ম্যাচটাকে সেভাবেই ধরে নিয়েই আমরা মাঠে নামবো। এক কথায় জয়ের জন্য।’
এক ভারতীয় প্রশ্ন করলেন, কিভাবে এমন বদলে গেলো বাংলাদেশ? নাসির বললেন, ‘এটা তো হঠাৎ করে হয়নি। গত বছর থেকেই তো আমরা ধাবাহিক ক্রিকেট খেলতে শুরু করি। জিম্বাবুয়েকে হারানোর পর বিশ্বকাপেও ভালো খেলেছি। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ, সর্বশেষ ভারতের বিপক্ষেও এর ধারাবাহিকতা ধরে রেখেছি। মূলতঃ এই দলটির ক্রিকেটাররা সবাই দীর্ঘদিন একসাথে থাকার কারণে আমাদের মধ্যে সমন্বয় এবং বোঝাপড়াটাও বেশ ভালো হচ্ছে। এছাড়া সবাই চেষ্টা করছি নিজের জায়গা থেকে দায়িত্বটা পালন করতে। সবাই নিজ নিজ জায়গা থেকে পারফর্ম করার কারণেই মূলত বাংলাদেশকে পরিবর্তিত মনে হচ্ছে।’
তাহলে তো এই দলে মুস্তাফিজ নতুন সংযোজন। তার ব্যাপারে আপনাদের মনোভাব কি? কিংবা সে কি মনে করছে? নাসির বলেন, ‘সে তো আসলে তরুন ক্রিকেটার। প্রথম দুই ম্যাচে কী করে ফেলেছে, এখনও সে নিজেই বুঝতে পারছে না। আমরা সব সময় তাকে সহযোগিতার চেষ্টা করি। প্রথম দুই ম্যাচে আমাদের যে সাফল্য, তার ৮০ ভাগই মুস্তাফিজের কৃতিত্ব।’
দ্বিতীয় ম্যাচে কোহলিকে আউট করে এমন উল্লাস করেছেন যেন বিশেষ কিছু? নাসির বলেন, ‘আসলে কোহলিকে নাকি অন্য কাউকে আউট করেছি সেটার জন্য নয়, আমার উল্লাসটা ছিল মূলতঃ ভারতের একজন ব্যাটসম্যানকে আউট করে দলকে একটা ব্রেক থ্রু এনে দিতে পেরেছি; তাই।’
বিশ্বকাপে দল থেকে বাদ পড়েছিলেন। এরপর কাম ব্যাক করেছেন পাকিস্তান সিরিজে। এ ব্যাপারে নাসির বলেন, ‘কখনও কখনও কোন কোন বিষয় হয় আসলে শিক্ষার জন্য। বিশ্বকাপে দল থেকে বাদ পড়াটা আমার জন্য ভালোই হয়েছে। অনেক কিছু শিখেছি সেখান থেকে এবং নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করেছি।’
মাশরাফি নাসিরকে আখ্যা দিয়েছেন বাংলাদেশের সেরা অফস্পিনার হিসেবে। বিষয়টা কিভাবে দেখছেন? নাসির হেসে দিলেন। বললেন, ‘আসলে এটা মজা করার জন্যই মাশরাফি ভাই বলেছেন। সবচেয়ে বড় কথা, যে বনে বাঘ নেই সে বনে বিড়ালও বাঘ হয়ে যায়। আমি হলাম সে রকম। তবে মাশরাফি ভাই আমাকে সব সময় উৎসাহ দেয় নিজের সেরাটা দেওয়ার জন্য এবং তিনি আমার ওপর বেশ আস্থা রাখেন। আমিও চেষ্টা করি নিজের সেরাটা ঢেলে দেওয়ার জন্য।’