ঢাকাTuesday , 23 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাবি ভিসি ভবনে তালা, শিক্ষকদের অবস্থান

Link Copied!

Sabiসিলেট প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে দ্বিতীয় দিনের মতো উপাচার্যের কার্যালয়ের ফটকে তাল ঝুলিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ এর শিক্ষকরা উপাচার্য কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ফটকের সামনেই অবস্থান নেন।
গতকাল সোমবার গোপনে ভিসি ভবনে অবস্থান দিলেও আজ উপাচার্য ড. আমিনুল হক ভূইয়া ক্যাম্পাসে আসেননি বলে জানা গেছে। উপাচার্য ক্যাম্পাসে আসলে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
কাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া উপাচার্য অনুসারী শিক্ষক ও ছাত্রলীগ ক্যাম্পাসে রয়েছে। সোমবারই তারা উপাচার্যের পক্ষাবলম্বন করে আন্দোলকারী শিক্ষকরা ‘অস্থিরতা সৃষ্টি’ করছেন বলে অভিযোগ করেছিলেন।
শাবির সহযোগি অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ফারুক উদ্দিন বলেন, ‘উপাচার্য পদত্যাগ বা অপসারিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কোনো অবস্থায় ভিসিকে অফিস করতে দেয়া হবে না।’
প্রসঙ্গত, দীর্ঘ দিন থেকে উপাচার্যের অসৌজন্যমূলক আচরণ ও প্রশাসন পরিচালনায় অযোগ্যতার পাশাপাশি নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’।
আন্দোলনের অংশ হিসাবে গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ ছাড়েন ৩৫ জন শিক্ষক, যাদের মধ্যে অধ্যাপক জাফর ইকবালও ছিলেন।
সরকার সমর্থক শিক্ষকদের আন্দোলনের মধ্যে গত ২৩ এপ্রিল জরুরি সিন্ডিকেট বৈঠক ডেকে দুই মাসের ছুটিতে যান উপাচার্য আমিনুল হক ভূইয়া।
তার অবর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস অতিরিক্ত উপাচার্যের দায়িত্ব পান।
ছুটির শেষ হওয়ার আগেই গতকাল ভিসি কর্মস্থলে ফিরেন। তাই গতকাল থেকে তাকে অবরুদ্ধ করেন আন্দোলনরত শিক্ষকরা।
কর্মস্থলে ফিরেই ভিসি বিশ্বদ্যিালয়ের নয়া প্রক্টর হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন।
প্রফেসর কামরুজ্জামান ছাড়াও নতুন তিন জন সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।