
নিজস্ব প্রতিবেদক :
ডিএমপি’র সবুজবাগ থানার নতুন ওসি (অফিসার ইনচার্জ) মো. রফিকুল ইসলাম গত ১৫ সেপ্টেম্বর যোগদান করেন। এখানে যোগদানের পূর্বে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। রফিকুল ইসলাম ২০০০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর তিনি সিলেটের কোতয়ালী, বিয়ানীবাজার ও জকিগঞ্জ থানায় সাব-ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী ও ডিএমপি’র সুত্রাপুর থানায় সাব-ইন্সপেক্টর হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সোয়াত ট্রেনিং এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশে ফিরে তিনি পুনরায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর হিসাবে দায়িত্ব পালন করেন।
রফিকুল ইসলাম ডিএমপি’র পল্টন মডেল থানার সেকেন্ড অফিসার হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সর্বমহলে প্রশংসিত হন। তিনি ২০০১ সালে পুলিশ পরিদর্শক হিসাবে পদোন্নতি পান। পুনরায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হিসাবে যোগদান করেন তিনি। এ ছাড়া পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম ডিএমপি’র গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা হিসাবে স্বল্প সময় দায়িত্ব পালন করার পর পুনরায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে যোগদান করেন। একজন দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গত ১৫ সেপ্টেম্বর ডিএমপি’র সবুজবাগ থানায় ওসি হিসাবে যোগদান করেন।

