ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইসিটিতে এগিয়ে থাকাদের সাহায্য চাইলেন মন্ত্রী

Link Copied!

conference-on-ictনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ব্যাপকভাবে আইসিটি শিক্ষা বাস্তবায়নে এই খাতে এগিয়ে থাকা দেশগুলোর সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার চীনের কিংদাওয়ে মন্ত্রী পর্যায়ের এক গোলটেবিল বৈঠকে শিক্ষামন্ত্রী এ সহযোগিতার আহ্বান জানান। ‍‌‌‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আইসিটি অ্যান্ড পোস্ট- ২০১৫ এডুকেশন’-এর অংশ হিসেবে এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ডের সভাপতি সালেহ মোহম্মদ আমীরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ভারতের মানবসম্পদ ও শিক্ষামন্ত্রী স্মৃতি জুবিন ইরানী, চীনের শিক্ষামন্ত্রী দু ঝান্ উয়ান, জাপানের শিক্ষামন্ত্রী কিহেই ম্যাকাওয়া, রাশিয়ার শিক্ষামন্ত্রী ভিনিয়ামিন শেভিজ কাজানভ, নাইজারের শিক্ষামন্ত্রী আইচাতু ভেটি হাবিবো ওমানী, দক্ষিণ আফ্রিকার শিক্ষামন্ত্রী এনভার মোহাম্মদ সুর্টি ও আফগানিস্তানের শিক্ষামন্ত্রী আসাদুল্লাহ হানিফ বালখি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আইসিটি শিক্ষার যেহেতু বহুমুখী প্রভাব রয়েছে, তাই এই শিক্ষা প্রদানে সংশ্লিষ্টদের নৈতিক, সামাজিক, ধর্মীয় এবং পারিবাকি মূল্যবোধগুলোর উপর বিশেষ দৃষ্টি রাখতে হবে। কোনোভাবেই আমাদের জীবন-যাপনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কিছুই গ্রহণ করা যাবে না। আইসিটি শিক্ষায় বিশেষজ্ঞরা এই শিক্ষার নেতিবাচক দিকগুলো এড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর আধুনিক শিক্ষার প্রসার করবেন বলে আশা করি।’
গোলটেবিল আলোচনার পর শিক্ষামন্ত্রী বাংলাদেশে আইসিটি শিক্ষার প্রসার ও ব্যবহারের উপর উপস্থিত বিশ্ব প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।