ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবৈধপথে যারা সাগরে যাচ্ছে তারা অসুস্থ: প্রধানমন্ত্রী

Link Copied!

PMনিজস্ব প্রতিবেদক : যারা সরকারে বৈধ পন্থা ছেড়ে অবৈধভাবে সাগরপথে অনিশ্চয়তায় পাড়ি জমাচ্ছে তাদের ও দালালদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে সচিবালয়ে প্রোমো ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, ‘অবৈধপথে যারা সাগরপথে যাচ্ছে তারা মানসিকভাবে অসুস্থ। এভাবে যারা বিদেশে যাচ্ছে তারা অভাবের কারণে নয়, আয় রোজগারের সোনার হরিণের পিছনে ছুটার মানসিকতায় সাগরে পাড়ি দিচ্ছে। তারা দেশের সুনাম ক্ষুণ্ণ করছে।’
কেউ যাতে অবৈধভাবে বিদেশ যেতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত গত তিন মাসে যে জ্বালাও পোড়াও করেছে তার কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। বিশেষ করে অর্থনীতি, শিক্ষা ও শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।’
উল্লেখ্য, দালালতের খপ্পরে পড়ে অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে জীবনশঙ্কায় পড়া সাড়ে তিন হাজারেরও বেশি বাংলাদেশি ও রোহিঙ্গাকে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া উপকূলে আশ্রয় দেয়া হয়েছে। আরো কয়েক হাজার মানুষ গভীর সাগরে মৃত্যুর সঙ্গে লড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে গতকাল শনিবার মিয়ানমার তাদের জলসীমা থেকে দুই শতাধিক বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে।
যদিও সরকার বলছে, অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে বিদেশযাত্রা করতে গিয়ে যারা জীবন হুমকির মুখে পড়ছে তাদের বেশিরভাগই রোহিঙ্গা। আর বাংলাদেশি যারা আছে তারা না বুঝে লোভে পড়ে দালালদের খপ্পরে পড়ছে। আর এ ব্যাপারে সরকারের খুব একটা কিছু করার আছে বলেও মনে করা হচ্ছে না।