ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্যামিলিটেক্সের ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

Link Copied!

Dividentঅর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ফ্যামিলিটেক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৮ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ১৪ পয়সা।
শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি কোম্পানির মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। কোম্পানির পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন ২৮০ কোটি টাকা থেকে ৩১০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। ঘোষিত ডিভিডেন্ড ও মূলধন বাড়ানো সিদ্ধান্তের বিষয়ে শেয়ার হোল্ডারদের সম্মতির জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ৭ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রামের বেনডার রিপাবলিক ক্লাবে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৯ জুলাই নির্ধারণ করা হয়েছে।