ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারিগরি ক্রটিতে ডিএসইর সূচক-লেনদেনে ধস

Link Copied!

dseঅর্থনৈতিক প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কারিগরি ত্রুটির কারণে সূচক ও লেনদেনে ধ্স নেমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেনের ঊর্ধ্বগতির ধারা অব্যাহত ছিল।
ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান, ‘কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে ৩ ঘণ্টা ৫০ মিনিট লেনদেন বন্ধ ছিল। অবশেষে কারিগরি সমস্যার সমাধান করে দুপুর ২টা ২০ মিনিট থেকে ডিএসইতে লেনদেন পুনরায় চালু করা হয়। যা বিকেল পৌনে ৪টা পর্যন্ত অব্যাহত থাকে। কী কারণে কারগরি ক্রটি হয়েছিল তা তিনি নিশ্চিত করতে পারেনি।
লেনদেন হওয়া প্রায় দেড় ঘণ্টা সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৬ কোটি ২৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫০৩ কোটি টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদন হয়েছিল ৭৭৯ কোটি টাকা। রোববার লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানির মধ্যে বেড়েছে ৯০টি, কমেছে ১৭২টি এবং অপরিবর্তিত আছে ২৭টি কোম্পানির শেয়ার দর।
এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৬৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪৭২ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস ৩০ সূচক ৪ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৮ দশমিক ৬০ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৭৮ দশমিক ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৫৮ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৩০ সূচক ৭ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬২ দশমিক ২৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮২৪ দশমিক ৮৮ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ৯৬২ দশমিক ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই ৫০ সূচক শূন্য দশমিক ৭২ পয়েন্ট কমে ১ হাজার ৬ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮১ কোটি ৩২ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানির মধ্যে বেড়েছে ৮০টি, কমেছে ১২৮টি এবং অপরিবর্তিত আছে ২৭টি কোম্পানির শেয়ার দর।