ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্মানির হোটেলে আগুন, নিহত ৫

Link Copied!

fire-jআন্তর্জাতিক ডেস্ক : জার্মানির একটি পাহাড়ি হোটেলে আগুন লাগায় পাঁচ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো সাত জন।  শনিবার একটি পাহাড়ি হোটেলে আগুন লাগার পর একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় পুলিশ।
শনিবার সকালে দেশটির বেভারিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলের একটি হোটেলে আগুন লাগা শুরু হয়। সেসময় একটি কোম্পানির ৪৭ জন কর্মচারীসহ মোট ৫০ জন  হোটেলের ভেতরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
তারা সবাই ওই হোটেলে সাপ্তাহিক ছুটি উপভোগ করছিলেন। পুলিশের এক মুখপাত্র এএফপিকে এ তথ্য জানিয়েছেন। তবে আগুন লাগার সঠিক কারন এখনো জানা যায়নি।
ওই পাহাড়ি হোটেলটি অস্ট্রিয়া সীমান্তের কাছে বেরচোতেসগাডেন শহরের একটি মনোরম পরিবেশে অবস্থিত।