ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দশ বছরে পানিশূন্য হতে পারে ভারত

Link Copied!

Water-Problem-2আন্তর্জাতিক ডেস্ক : আসছে ২০২৫ সালের মধ্যে ভারতে পানি নিয়ে হাহাকার পড়ে যাবে। ইতোমধ্যে তার লক্ষণ প্রকাশিত হতে শুরু করেছে। পানির জোগান এবং সরবরাহের মধ্যে দেখা দিয়েছে বড় ধরনের ফারাক। আসন্ন সংকট মোকাবেলা করতে ভারত সরকার আগামী কয়েক বছরে প্রায় ১৩০০ কোটি মার্কিন ডলার সমমানের অর্থ বিনিয়োগ করতে পারে এ খাতে। ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠান ইএ ওয়াটার-এর পানির ব্যবহারও সরবরাহকেন্দ্রিক নতুন এক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটির জরিপ থেকে জানা যায়, নগরায়নের বৃদ্ধি এবং শিল্পায়নে নতুন উন্মোচিত হওয়ার সঙ্গে সঙ্গে বহুগুণে বেড়েছে পানির চাহিদা। কিন্তু তা মেটানোর মতো পর্যাপ্ত জোগান ভারতের কাছে এ মুহূর্তে নেই। কৃষিকাজ ব্যবহৃত পানির ৭০ শতাংশ এবং গৃহস্থালীর কাজে ব্যবহৃত পানির ৮০ শতাংশ আসে পানির ভূগর্ভস্থ জোগান থেকে। অনাবৃষ্টি বেড়ে যাওয়ার কারণে যে জোগান ঝুঁকিপূর্ণরকম ক্ষয়িষ্ণু।
ভারতে পানির ভবিষ্যত হাহাকারের বিষয়টি মাথায় রেখে প্রায় ১৩০০ কোটি মার্কিন ডলার সমমানের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছি উন্নত দেশগুলোর বেশ ক’টি। চীন, ইসরায়েল, বেলজিয়াম, ইতালি, কানাডা এবং যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, উন্নয়নপ্রকল্প বাস্তবায়িত হলে ২০২০ নাগাদ পানি পরিশোধনকেন্দ্রিক প্রযুক্তিতে অনেকখানি এগিয়ে গিয়ে আসন্ন জলসংকট নিরসন সম্ভব হবে অনেকটাই।
নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য অর্জিত না হলে ভারত পানিসংক্রান্ত এমন নীতি অবলম্বন করতে পারে, যার দ্বারা ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রতিবেশী বাংলাদেশ। এমন আশঙ্কাও প্রকাশ করেছেন এ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অনেকে।