ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় বাংলাদেশি-রোহিঙ্গাদের গণকবর

Link Copied!

malasiyaআন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়ায় বাংলাদেশি এবং রোহিঙ্গাদের গণকবরের খোঁজ পাওয়া গেছে। এসব কবরে ভাগ্যহত শত শত অভিবাসী প্রত্যাশীদের লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
থাইল্যান্ডের সীমান্ত সংলগ্ন উত্তরাঞ্চলীয় পার্লিস প্রদেশের  দুটি স্থানে ৩০টি বড় আকারের গণকবর খুঁজে পাওয়া গেছে। এসব কবরে শত শত মানুষের লাশ রয়েছে বলে স্থানীয় ‘উতুসান মালয়েশিয়া’ নামের সংবাদপত্রটি জানিয়েছে।
একই সংবাদ পরিবেশিত হয়েছে দেশটির ‘দা স্টার নিউজপেপার’য়ের অনলাইন ভার্সনে। ওই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার একটি গণকবরে কমপক্ষে ১শ জনের লাশ পাওয়া গেছে।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মালয়েশিয়া পুলিশের মুখপাত্র। তিনি কেবল জানিয়েছেন, আগামীকাল সোমবার তারা এ ইস্যুতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী কুয়ালালামপুর থেকে পুলিশ কমান্ডো এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে কাজ করছেন। তবে পার্লিসে কতগুলো গণকবর এবং লাশ খুঁজে পাওয়া গেছে তা এখনো স্পষ্ট নয়। তবে লাশগুলো রোহিঙ্গা হিসেবে পরিচিত মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের  কীনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
এদিকে পার্লিসের পেডাং বেসার জেলার পুলিশ দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রদেশের একটি পাহাড়ি এলাকায় এক গণকবরে কমপক্ষে ১শ লাশ খুঁজে পাওয়া গেছে। এটি চারপাশ থেকে ঘিরে রেখেছে পুলিশ। লাশ উদ্ধার অভিযানটি মাঝামাঝি পর্যায়ে রয়েছে বলেও ওই পত্রিকাটি জানিয়েছে।
মালয়েশিয়ার উত্তরাঞ্চলটি মানব পাচারকারীদের অন্যতম রুট হিসেবে বিবেচিত হয়ে থাকে। তারা মিয়ানমার এবং বাংলাদেশ থেকে নৌকায় করে লোকজনকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে নিয়ে আসে। বর্তমানে গ্রেপ্তার এড়াতে এসব পাচারকারীরা পালিয়ে বেড়াচ্ছে।
‘উতুসান মালয়েশিয়া’ আরো জানিয়েছে, সম্প্রতি থাইল্যান্ডের উত্তারাঞ্চলে যেসব গণকবর আবিষ্কৃত হয়েছে সেগুলোর সঙ্গে পার্লিসের গণকবরগুলোর সংযোগ রয়েছে। চলতি মাসে থাইল্যান্ডের সংখলা প্রদেশের একটি গণকবর থেকে ২৬টি লাশ উদ্ধার করা হয়েছিল। থাইল্যান্ডের ওই প্রদেশ এবং মালয়েশিয়ার পার্লিসের অবস্থান পাশাপাশি।
চলতি মাসে থাইল্যান্ডে পাচারকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু হওয়ার পর তিন হাজারের বেশি রোহিঙ্গা এবং বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীদের বহনকারীদের নৌকা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া নোঙর করেছে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এসব ভাগ্যহত লোকজনকে সাগর থেকে উদ্ধার করার জন্য সে দেশের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন।