ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৭ মে বার কাউন্সিল নির্বাচন হচ্ছে না

Link Copied!

bar-councilনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন (২০১৫) আগামী ২৭ মে অনুষ্ঠিত হচ্ছে না। কারণ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যক্তিরা আপিল বিভাগে গেলেও এ ব্যাপারে আদালত আদেশ দেবেন ২৮ মে। কাজেই ২৭ তারিখের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই।
আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। অপরদিকে সংক্ষুব্ধ ব্যক্তিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম. আমীর উল ইসলাম।
ভোটার তালিকা এবং ভোটদানের পদ্ধতির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা দুটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করার আদেশ দেন।
বাংলাদেশ বার কাউন্সিল সংশোধনী আইন ২০০৩ এর ধারা (ত) কেন অবৈধ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব ও বার কাউন্সিলকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রুল শুনানি না হওয়া পর্যন্ত ১৯৭২ সালের বার কাউন্সিল আদেশ অনুযায়ী ৭/১-৪৬ অনুযায়ী এডহক কমিটি গঠনের আবেদন জানানো হয় রিটে। বার কাউন্সিল নির্বাচন ২০১৫ তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে এবং নির্বাচন স্থগিত চেয়ে এ রিট আবেদনটি দায়ের করা হয়।
চলতি মাসের ২০ তারিখে বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে ২৭ মে নির্ধারণ করা হয়।