ঢাকাSaturday , 23 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবীদের নির্দেশনা দিলেন মুজাহিদ

Link Copied!

Mujahidনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপারাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা আপিলে যুক্তিতর্ক পরিচালনার জন্য আইনজীবীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
শনিবার সকাল সাড়ে দশটায় আইনজীবীরা নারায়ণগঞ্জ কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
জানতে চাইলে অ্যাডভোকেট মোহাম্মাদ শিশির মনির বলেন, ‘প্রায় পৌনে একঘণ্টা মুজাহিদ সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে আপিলে যুক্তিতর্ক উপস্থাপনে প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেছেন ও দিকনির্দেশনা দিয়েছেন।’
তবে কি কি বিষয়ে কথা হয়েছে তা বলেননি শিশির মনির।
শিশির মনিরের নেতৃত্বে তিনজন আইনজীবী মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেন। অপর দুজন হলেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার নাজিবুর রহমান।
শিশির বলেন ‘উনার (মুজাহিদের) মামলার আপিলে যুক্তিতর্ক উপস্থাপন করবো আগামীকাল রোববার। এজন্য আমরা তার সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে আসলাম।’