ঢাকাSaturday , 23 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো মুখ্যমন্ত্রী আম্মা

Link Copied!

Joylolitaআন্তর্জাতিক ডেস্ক : তামুলনাড়ুর প্রিয় আম্মা জয়ললিতা ফের মসনদে আসীন হয়েছেন। দীর্ঘ আট মাস পর তিনি শনিবার রাজ্যের নতুন মুখ্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রীসভার ২৮ মন্ত্রীও।
শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী প্রেক্ষাগৃহে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর তাকে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তাকে শুভেচ্ছা জানিয়ে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, তার সরকার তামিলনাড়ুর নতুন সরকারকে সবদিক দিয়ে সহায়তা করবে।
তবে মুখ্যমন্ত্রী জয়ললিতাকে আগামী ৬ মাসের মাথায় রাজ্যের বিধান সভার কোনো একটি আসন থেকে নির্বাচিত হতে হবে।
জয়ললিতার ক্ষমতায় আরোহণের এ প্রক্রিয়া শুরু হয়েছিল  শুক্রবার সকাল থেকে। ওইদিন সকালে চেন্নাইয়ে এআইএডিএমকে দলের আইন প্রণেতারা জরুরি বৈঠকে বসেন। এতে দলের ১৫০ জন আইন প্রণেতার মধ্যে ১৪৪জন উপস্থিত ছিলেন। বৈঠকে জয়ললিতা উপস্থিত না থাকলেও আইন প্রণেতারা তাকে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করেন। আম্মাকে এ পদে বসাতে পদত্যাগ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পানিরনিসলভাম। শনিবার তিনি রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
গত আট মাস আগে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন  জয়ললিতা। তখন তাকে সরে দাঁড়াতে হয় মুখ্যমন্ত্রীর পদ থেকে। তিন সপ্তাহ জেলে থাকার পর তিনি জামিন পান।
চলতি মাসে কর্ণাটকের উচ্চ আদালতে মামলা থেকে খালাস পান জয়ললিতা। এই তামিলনেত্রী তার রাজ্যে জনসাধারণের কাছে ‘আম্মা’ বলে সমধিক পরিচিত।