ঢাকাFriday , 22 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফারাক্কা যেন এক নম্বর ইস্যু হয়

Link Copied!

bodruddojaনিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরে ফারাক্কার পানি ইস্যুর মীমাংসা দাবি করে সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘ফারাক্কার পানি ইস্যু যেন এক নম্বর ইস্যু হয়।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাষানী অনুসারী পরিষদ আয়োজিত ‘ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের চেষ্টা করছেন। সম্প্রতি ছিটমহল সমস্যার সমধান হয়েছে, সেজন্য মোদিকে ধন্যবাদ জানাই।’
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘এ ইস্যুকে কিছু মানুষের সংখ্যার হিসেবে ফেললে চলবে না, কতগুলো মানুষের দীর্ঘদিনের যন্ত্রণার অবসান হল সেটা ভাবতে হবে।’
ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘ভারতসহ সব দেশের সঙ্গেই আমরা সুসম্পর্ক চাই। কিন্তু সে সম্পর্ক যেন মাথানত করার জন্য না হয়।’
আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদের সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার ৫ জানুয়ারির চেয়েও ভয়াবহ নির্বাচন করে দাঁত বের করে হাসতে হাসতে বলেন- কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। তার মত শিক্ষিত লোক এ ধরনের কথা বললে বুঝা যায় দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আজকে যারা রাজনীতিতে আছেন, তারা জোয়ার-ভাটা বুঝতে পারছে না। ইতিহাস সাক্ষ্য দেয়, কেউ টিকতে পারেনি। শেষ একটি পরিণতি হতেও পারে।’
সাগরে ভাসমান মানুষদের ব্যাপারে তিনি বলেন, ‘দেশের অনেক অগ্রগতি হয়েছে। নেপালে সরকার যথেষ্ট সহযোগিতা করেছে। কিন্তু সাগরে যে ১০ হাজারের বেশি মানুষ ভাসছে তাদের জন্য সরকারের তৎপরতা কী? এদের উদ্ধার করতে সরকার কি একটা উড়োজাহাজ পাঠিয়েছে? এ অবস্থায় মওলানা ভাসানী থাকলে নিশ্চয়ই একটি উড়োজাহাজ দাবি করে তিনি বলতেন- ‘আমাকে ওখানে পাঠানোর ব্যবস্থা কর।’
বদরুদ্দোজা বলেন, ‘সাগরে যা হচ্ছে তা আমাদের জন্য লজ্জার বিষয়। অনেকে বলতে পারেন তারা রোহিঙ্গা, কিন্তু তারা কি মানুষ না? জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া সাহায্য করতে পারে অথচ আমরা কী করলাম? এটা লজ্জাজনক।’
আয়োজক সংগঠনের নির্বাহী চেয়ারম্যান ড. জসিম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, সাংবাদিক আমানুল্লাহ কবির, কলামিস্ট কাজী সিরাজ প্রমুখ।