আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট সিরিয়া ও ইরাকের শেষ সীমান্তশহর দখল করে নিয়েছে। সিরিয়ায় মানবাধিকার পর্যবেক্ষণরত ইংরেজ সংস্থাটি (এসওএইচআর) এ তথ্য জানিয়েছে। সিরিয়া ও ইরাক মধ্যস্থিত এ সীমান্তের নাম সিরিয়ায় আল-তানফ, ইরাকে আল-ওয়ালিদ। ইতোমধ্যে সরকারী সেনাসদস্যেরা সীমান্ত থেকে পিছু হটেছে। বৃহস্পতিবার পলমিরার দখল নেয়ার পর থেকে এটিই সবচেয়ে অর্জন ইসলামিক স্টেটের।
আইএসবিরোধী তৎপরতায় অংশগ্রহণকারী মার্কিন সেনারা জানিয়েছে আইএসদের পরাস্ত করা রেণকৌশলগত কিছু ত্রুটির কারণে কঠিন হয়ে উঠেছে। এ সীমানাশহর দখল করার মাধ্যমে নিজেদের ঘোষণাকৃত সীমানার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইসলামিক স্টেট। অধীকৃত মাটির পরিমাণ হলো প্রায় ৯৫,০০০ বর্গকিলোমিটার বা ৩৬,৬৭৯ বর্গমাইল। এটি সিরিয়ার মোট আয়তনের প্রায় অর্ধেক।
সিরিয়ায় আইএসএর অভিযাত্রা শুরু হওয়ার পর থেকে একে একে বাশারবাহিনীর কাছ থেকে হাতছাড়া হয়েছে দার ইজ্জর, রাক্কা, হাসাকাহ, আলেপ্পো, হোমস এবং হামা। রণকৌশলবিদরা ভূগোল পর্যবেক্ষণ করে বলছেন যে অংশগুলো ইসলামিক স্টেট দখল করেছে ভবিষ্যত আত্মরক্ষার জন্যে তার সীমানা মোটেই অনূকূল নয় এবং কূটনৈতিক গুরুত্বের দিক থেকেও খুবি একটা অগ্রগণ্য নয়।

