ঢাকাFriday , 22 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পালমিরায় বন্দি বহু বেসামরিক নাগরিক

Link Copied!

Palmyraআন্তর্জাতিক ডেস্ক : চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা দখল নেয়ার পর সেখানে বহু বেসামরিক নাগরিক বন্দি হয়ে পড়েছে ।
আইএস যোদ্ধারা শহরটির দিকে অগ্রসর হওয়ার সময় বহু মানুষ পালিয়ে যেতে চাইলেও তাদের যেতে বাধা দিয়েছে সিরিয় সরকারি বাহিনী। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
পালমিরায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলছে, পালমিরা থেকে যখন সিরিয় সরকারি বাহিনী পালিয়ে যায় তখন কিছু মানুষ সেখান থেকে সরে যেতে পেরেছে। তবে তারপরও বহু মানুষ সেখানে আটকা পড়েছে।ওই অঞ্চলের দুই লাখ নাগরিকের তিনভাগের একভাগ মাত্র পালাতে সক্ষম হয়েছে ।
স্থানীয়রা অভিযোগ করে বলেছে, আইএস যোদ্ধারা সিরিয় সরকারের প্রতি অনুগত বেশ কিছু ব্যক্তিকে শিরশ্ছেদ করে হত্যা করেছে। এ সংক্রান্ত এমন কিছু ছবি ফাঁস হয়েছে যেখানে শিরশ্ছেদ করা কিছু সৈনিকের মরদেহ দেখা যাচ্ছে। এছাড়া আইএস সদস্যরা সরকার অনুগতদের ধরতে বাড়ি-বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে। এমন অবস্থায় সেখানে বেসামরিক নাগরিক হতাহতের আশংকা দেখা দিয়েছে।