ঢাকাThursday , 21 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থাইল্যান্ড চাইলেই অভিবাসীদের ফেরানো হবে

Link Copied!

kamal-Home-ministerনিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘থাইল্যান্ড সরকার যদি সাগরে ভাসমান অভিবাসীদের বাংলাদেশে নিয়ে আসতে বলে আমরা দ্রুত নিয়ে আসবো। তবে এজন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের প্রয়োজন আছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরামের (বিএিআরএফ) সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের জলসীমায় কোনো অভিবাসী নেই। বিদেশি জলসীমায় যারা আছেন তারা নিজেরাও কষ্টে আছেন।’
রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ বলেন আমাদের দেশে অফিসিয়ালি রোহিঙ্গা আছে ৩০ হাজার। আবার কেউ বলেন ৩ লাখ। আমি বলি দেশে ৫ লাখ রোহিঙ্গা আছে।’
দালাল চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছে। এ ব্যাপারে কী ব্যবস্থা নিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা মালয়েশিয়ার উদ্দেশে পাচার হয়েছে, তারা দেশে ফিরে এলে তাদের কাছ থেকে জেনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, আমাদের দেশের দুর্গম এলাকায় প্রায় সাড়ে ৪শ’ মিটার সীমান্ত পথ নিয়ন্ত্রণহীন। সে পথ দিয়ে সাধারণত আমাদের দেশের লোকজন কোথাও যেতে পারে না। রোহিঙ্গারাই ওই পথ দিয়ে বিদেশে যায়।’
বিএনপি নেতা সালাহ উদ্দিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তিনি পর্দার অন্তরালে থেকে জ্বালাও পোড়াও কর্মসূচি দিতেন। আমরা তাকে খুঁজছিলাম। বারবার তিনি অবস্থান পরিবর্তন করায় আমরা তাকে ধরতে পারিনি। হঠাৎ করে জানলাম তিনি ভারতের শিলংয়ে আছেন। ভারত যদি সালাহ উদ্দিনকে ফিরিয়ে দেয় আমার অবশ্যই নিয়ে আসবে। আর যদিত তাদের তরফ থেকে কোনো আইনী পদক্ষেপ নেয়া দরকার হয় তারা সেটা করবে।’
বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়াকে যাত্রাবাড়ির বাস পোড়ানোর ঘটনায় হুকুমের আসামি করা সম্পর্কে তিনি বলেন, ‘আদালত যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার বিরুদ্দে রেড অ্যালার্ট জারি আছে। তাকে ফিরিয়ে আনতে আইনী জটিলতা রয়েছে।’
এদিকে, সংলাপের শুরুতে লিখিত বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা পুলিশকে যুগোপোযোগী করছি। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন ৫০ হাজার পুলিশ নেয়া হবে। ইতোমধ্যে ১০ হাজার নিয়োগ দেয়া হয়েছে।’
তিনি জানান, বাংলাদেশে ১০২৫ জনের জন্য একজন পুলিশ রয়েছে। ভারতে ৬০০ জনের জন্য একজন আর অন্যান্য উন্নত দেশে ৪০০ জনের জন্য একজন করে পুলিশ রয়েছে।
শিগিরই একটি পুলিশ মেডিকেল কলেজ স্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এই মেডিকেল কলেজে আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকবে। পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য আর বাইরে যেতে হবে না।’
তিনি বলেন ‘আমরা বিজিবির সংখ্যও বাড়াচ্ছি। এতে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি পাবে। এছাড়া প্রত্যেক উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্থাপন করা হচ্ছে। ভূমিকম্প মোকাবেলায় ২৮ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘মাদক মোকাবেলায় আমার যথাসম্ভব ব্যবস্থা নিচ্ছি। এসব মাদকদ্রব্য ভারত এবং মিয়ানমার থেকে আসে। বিশেষ করে ইয়াবা আসে মিয়ানমার থেকে। আর বাকি মাদক আসে ভারত থেকে। মিয়ানমার সীমান্তে যেসব ইায়াবা কারখানা রয়েছে সেগুলো তারা বন্ধ করবে বলে আমাদের জানিয়েছে। ভারতের সীমান্তেও ফেনসিডিলিসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারখান রয়েছে। তারাও সেগুলোও উচ্ছেদ করবে বলে জানিয়েছে।’
বর্তমান কেন্দ্রীয় কারাগার বুড়িগঙ্গা নদীর ওপারে সরিয়ে নেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের স্থানটিতে একটি আধুনিক বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।’