ঢাকাThursday , 21 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

Link Copied!

tofayelঅর্থনৈতিক প্রতিবেদক : চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে তাদেরকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মন্ত্রী গতকাল ঢাকায় বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডস্ট্রির (বিসিসিসিই) অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার দেশের বিভিন্ন স্থানে ১৭টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ হাতে নিয়েছে। এখানে চীনের জন্যও সুযোগ থাকবে। বাংলাদেশের ব্যবসায়ীরা চীনের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে এ বিনিয়োগে সহযোগিতা করতে পারেন।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। মুন্সিগঞ্জের বাউশিয়ায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ, পূর্বাচলে প্রায় দু’শত কোটি টাকা ব্যয়ে স্থায়ী আন্তর্জাতিক বাণিজ্যমেলা ক্যাম্পাস নির্মাণ, কর্ণফুলি ট্যানেল নির্মাণসহ বেশকয়েকটি বড় প্রকল্পে চীন বিনিয়োগ করছে। সরকার বিনিয়োগকারীদের চাহিদা মোতাবেক সবধরনের সহযোগিতা প্রদান করছে। বাংলাদেশে চায়নার বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তোফায়েল আহমেদ বলেন, ‘চীন বাংলাদেশে ব্যাপক বিনিয়োগে আগ্রহী। এ সুযোগকে কাজে লাগাতে হবে। চায়না বাংলাদেশে অনেক শিল্প-কলকারখানা পুনর্স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে চীনের যে কোন বিনিয়োগকে স্বাগত জানানো হবে।’
বিসিসিসিইর প্রেসিডেন্ট গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ‘বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াস, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বিসিসিসিইর প্রধান উপদেষ্টা দিলীপ বড়ুয়া, বিসিসিসিইর জেনারেল সেক্রেটারি শাহজাহান মৃধা প্রমুখ।