ঢাকাThursday , 21 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকায় হামলা চালাতে জোর দিয়েছিলেন লাদেন

Link Copied!

ladenআন্তর্জাতিক ডেস্ক : জীবনের শেষ দিনগুলিতে সাবেক আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন আমেরিকায় হামলার বিষয়ে নজর কেন্দ্রীভূত করতে তার অনুগতদের অনুরোধ জানিয়েছিলেন। পাকিস্তানের অ্যাবোটাবাদের যে বাড়িটিতে ওসামা নিহত হয়েছিলেন সেখান থেকে উদ্ধার করা বেশ কিছু নথি প্রকাশ করেছে আমেরিকা। এসব নথিতে এ বিষয়টি উঠে এসেছে।
উদ্ধারকৃত নথির মধ্যে রয়েছে, প্রায় ১০৩টি চিঠি, যেগুলোর বেশিরভাগই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার সহযোগিদের সঙ্গে আদান প্রদান করেছেন ওসামা। এছাড়া রয়েছে এক স্ত্রীর উদ্দেশে লেখা ভালোবাসার চিঠি । সেই সঙ্গে রয়েছে ওসামার সংগ্রহে থাকা বইয়ের তালিকা। তালিকায় ইসলামি চিন্তাবিদদের বিভিন্ন বইয়ের পাশাপাশি রয়েছে ইংরেজী ভাষায় রচিত ইতিহাস ও সমকালীন বিষয়ের বিভিন্ন বই। নোয়াম চমস্কি এবং বব উডওয়ার্ডের মত বিখ্যাত লেখকদের বইয়ের নামও রয়েছে সে তালিকায়।
জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর পর্যালোচনার পরেই নথিগুলো প্রকাশ করা হয়েছে।
মার্কিন প্রশাসন ওসামাকে হত্যার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে- পুলিৎজার পুরস্কারজয়ী বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক সেইম্যুর হার্শের এমন অভিযোগের পরপরই নথিগুলো প্রকাশ করলো মার্কিন কর্তৃপক্ষ।
২০১০ সালের জুলাইয়ে লেখা এক চিঠিতে ওসামা আলকায়েদার ইয়েমেন শাখাকে ইয়েমেন সরকারের সঙ্গে শান্তিচুক্তি করতে চাপ দেন, যাতে তারা আমেরিকার বিষয়ে নজর কেন্দ্রীভূত করতে পারেন। এ ব্যাপারে ওসামার দৃষ্টিভঙ্গি ছিল- আরব উপদ্বীপের আল-কায়েদা যেন ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে শান্তিচুক্তি করে অথবা সেখানে থাকার ব্যবস্থা করে, যাতে তারা আমেরিকার ওপর লক্ষ্য কেন্দ্রীভূত করতে পারে। আর এ লক্ষ্য কেন্দ্রীকরণের উদ্দেশ্য হচ্ছে যাতে আমেরিকার ভেতরে ও বাইরে এর স্বার্থের ওপর হামলা চালানো যায়। বিশেষত তেল উৎপাদনকারী দেশগুলির জনগণকে ক্ষেপিয়ে তোলা এবং আফগানিস্তান ও ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিতে চাপ প্রয়োগ করা।
দুই স্ত্রীর একজনের কাছে এক ভিডিও চিঠিতে বিন লাদেন লিখেন, ‘তুমি জান আমার মন তোমার ভালোবাসায়, সুন্দর স্মৃতিতে পূর্ণ এবং দীর্ঘদিনের এই উত্তেজনাকর পরিবেশে আমাকে তুষ্ট করতে তুমি যে কষ্ট সহ্য করেছ তা আমরা প্রতি তোমার দয়া।’