ঢাকাThursday , 21 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালিতে ফরাসি হামলায় ৪ জঙ্গি নিহত

Link Copied!

warআন্তর্জাতিক ডেস্ক : ফরাসি বিশেষ বাহিনী মালির উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে এক নেতাসহ আল কায়দার চার সদস্যকে হত্যা করেছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, রোববার রাতে শুরু হওয়া ওই অভিযান সোমবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। ওই সেনা অভিযানে সবমিলিয়ে আল কায়দার চার সন্ত্রাসী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দল নেতা আমাদা আগ হামাও রয়েছেন।
আল কায়দা ইন দা ইসলামিক মাগরেব দলের এই নেতা কয়েকজন ফরাসি নাগরিককে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে ওই অভিযানের বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।
ইসলামি জঙ্গিরা গত দু বছর আগে মালির রাজধানী বামাকো দখলের হুমকি দিলে সেখানে সেনা পাঠায় ফ্রান্স। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশটিতে সবমিলিয়ে ৩ হাজার ফরাসি সেনা রয়েছে।