ঢাকাThursday , 21 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নয় উপসচিবের দফতর বদল

Link Copied!

Govt. Logoনিজস্ব প্রতিবেদক : প্রশাসনে নয়জন  উপসচিবের দফতর রদবদল করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু তাহের মুহাম্মদ জাবেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রউফ মিয়াকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক আজিজুল ইসলামকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সহিদুল ইসলামকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা নাজনীনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালযের উপসচিব এস এম আবুল কাদেরকে ভুমি মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
উপসচিব মুহাম্মদ রেজাউল কবিরকে সরকারি যানবাহন অধিদপ্তরে সংযুক্তি দেওয়া হয়েছে। জনপ্রশাসনের উপসচিব শাহানুর আলম খানকে সরকারি যানবাহন অধিদপ্তরে সংযুক্তি দেওয়া হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুল চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।