ঢাকাThursday , 21 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Link Copied!

Kamalনিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ যেন নিরাপত্তার কাজটি সুচারুভাবে করতে পারে সেজন্য তাদের সক্ষমতা বাড়ানো হচ্ছে। তাদের দেশে বিদেশে ট্রেনিং দেওয়া হচ্ছে। আধুনিকায়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে  গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরামের  (বিএসআরএফ) সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাজেটে পুলিশের জন্য যথেষ্ট বরাদ্দ রাখা হচ্ছে। নিরাপত্তা ব্যয় না এটা একটা বিনিয়োগ।’
সংগঠনের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।