ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেলের সাবেক জিএমসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Link Copied!

akhauraনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ফেরদৌস আলমসহ পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ রেলওয়ের জায়গা প্রতরণার মাধ্যমে ভুয়া বিক্রি দেখিয়ে লিজ প্রদান করে টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়েছে।
বুধবার বিকেল ৪টায় রাজধানীর কমলাপুর জিআরপি থানায় দুদকের উপ-পরিচালক কেএম মেজবাহ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং-১১। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বাকি আসামিরা হলেন- কমলাপুর রেলওয়ে স্টেশনের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-২ প্রণবেশ সরকার, রেলভবনের সাবেক উপ-পরিচালক (ট্রাফিক কমার্শিয়াল) কবিরুল আলম, চট্টগ্রাম রেলওয়ের এরিয়া অপারেটিং অফিসার শফিকুর রহমান (সাময়িক বরখাস্ত) এবং কমলাপুর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্ত‍ার কার্যালয়ের উচ্চমান সহকারী মোশারফ হোসেন (সাময়িক বরখাস্ত)।
মামলার এজহার সূত্রে জানায়, আসামিরা পরস্পর যোগসাজসে প্রতারণার আশ্রয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকার বাংলাদেশ রেলওয়ের ১৩শ বর্গফুট জায়গা ভুয়া বিক্রি দেখায়। পরে এই জায়গা লিজ প্রদান করে, লিজ থেকে আদায়কৃত টাকা আত্মসাৎ করে। দুদকের অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় সরকারি টাকা আত্মসাতের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।