অর্থনৈতিক প্রতিবেদক : উত্থান-পতনের পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দিন শেষে সূচক ও লেনদেন কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৫ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৮ দশমিক ৮৭ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক শূন্য দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৮২ কোটি ৯০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৫ কোটি ৮৪ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮০৮ কোটি ৭৫ লাখ টাকা। বুধবার লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৫২টি, কমেছে ১২৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৬ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪১০ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএএসপিআই সূচক ৮ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৫৪ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই ৫০ সূচক ১ হাজার ২ দশমিক ৫৬ পয়েন্টে কমে শূন্যে নেমে এসেছে, সিএসই ৩০ সূচক ৩৮ দশমিক ৭০ পয়েন্ট কমে ১১ হাজার ৪০ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসআই শরীয়াহ সূচক ৯৫৮ দশমিক ৯৪ পয়েন্ট কমে শূন্যে নেমে এসেছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ১১৭ কোটি ৮৯ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানির মধ্যে বেড়েছে ১১৬টি, কমেছে ১০১টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর।

