ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষতিপূরণ আদায়ে মিছিল ডাকার আহ্বান ইনুর

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের ঝুঁকির জন্য উন্নত বিশ্বের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে লাখো মানুষের মিছিল ডাকার আহ্বান জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ঢাকায় দুর্যোগ ঝুঁকি: শিশুদের ভাবনা’ শীর্ষক দুটি তথ্য চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিটা আমরা উন্নয়নশীল দেশ যা করছি তার থেকে এক হাজার গুণ বেশি করছে উন্নত বিশ্বের আমেরিকা, ইংল্যান্ড জাপানের মত দেশ। সুতরাং তার শিকার আমরা হয়ে গেছি। তাই আমরা বলছি আমরা কোনো ভিক্ষা চাই না। আপনারা যে ক্ষতিটা করছেন তা দিবেন। আর দেশবাসী সেই আওয়াজটা তুলেন। সরকার যেন উন্নত বিশ্বের কাছে ক্ষতিপূরণ দাবি করে। ক্ষতিপূরণ না দিলে তুলকালাম কাণ্ড হবে।’
ইনু আরো বলেন, ‘উন্নত বিশ্বের কাছে আমরা ভিক্ষা চাই না, ক্ষতিপূরণ চাই। তারা যে টাকা দিবে সেই টাকা দিয়ে আমরা আমাদের বনায়ন করবো, উপকূলীয় বাঁধ নির্মাণ করবো, নতুন আরো সাইক্লোন সেড নির্মাণ করবো, সেই টাকা দিয়ে আমরা বিজ্ঞানের টেকসই প্রযুক্তি উদ্ভাবন করবো। এ টাকা দিয়ে শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কী তা শিখাবো।’
এসময় উপস্থিত ছিলেন, পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর, ঢাকা আহসানিয়া মিশনের পরিচালক ডা. খাজা শামসুল হুদা, ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান নুরুল হোসেন খান, প্ল্যান বাংলাদেশের ম্যানেজার মাহফুজার রহমান, ফিল্ড ম্যানেজার দেবাশীষ রঞ্জন সাহা, প্রণব সাহা, ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণের ৪৬ নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর শহিদুল্লাহ মিনু ও পরিপ্রেক্ষিতের প্রোগ্রাম ম্যানেজার আজহার হোসেন।