ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কয়লা আমদানিতে এলসির উর্ধ্বসীমা বাড়লো

Link Copied!

koylaঅর্থনৈতিক প্রতিবেদক : স্থলবন্দর গিয়ে শুধু কয়লা আমদানির ক্ষেত্রে সুইফট ব্যতিরেকে এলসি স্থাপনের উর্ধ্বসীমা ৭ হাজার ৫০০ মার্কিন ডলারের পরিবর্তে ১০ হাজার নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলারদেকে বিষয়টি জানিয়ে দিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, স্থলবন্ধর দিয়ে শুধু কয়লা আমদানির ক্ষেত্রে আগের নির্দেশনা শিথিল করে এলসি স্থাপনের উর্ধ্বসীমা ১০ হাজার মার্কিন ডলার এ উন্নীত করা হলো। যা আগে ছিল ৭ হাজার ৫শ’ মার্কিন ডলার। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।