ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে, বাণিজ্যমন্ত্রী

Link Copied!

tofayel-2অর্থনৈতিক প্রতিবেদক : বছরজুড়েই দ্রব্যমূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে অভয় দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের ওপর তার আস্থা রয়েছে। এক বছর আগে পণ্যমূল্য বৃদ্ধি না করার বিষয়ে নিজেদের অঙ্গীকার রক্ষা করেছিলেন ব্যবসায়ীরা। তাই আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে।
মঙ্গলবার সচিবালয়ে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি নিয়ে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও পরিশোধনকারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পণ্য সরবরাহ ও মজুদ চাহিদার চেয়ে বেশি রয়েছে। তাই রমজানে জিনিসপত্রের দাম বাড়বে না।’
খোলা সয়াবিন তেলের চেয়ে বোতলজাত তেলের দাম ২০ টাকা বেশি কেন জানতে চাইলে তোফায়েল সাংবাদিকদের বলেন, বিষয়টি সম্পর্কে তার জানা নেই।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের কাছে জানতে চান, কেন হঠাৎ করে কেজি প্রতি পেঁয়াজের দাম ২০ টাকা বেড়ে গেল। মূল্যবৃদ্ধির কারণ বৃষ্টিপাত বলে মন্ত্রীকে জানান বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা।
বৈঠকে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।