অর্থনৈতিক প্রতিবেদক : ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিলেট অঞ্চলের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। সিলেট আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান বিগত বছর ব্যাংকের সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন এবং চলতি বছর ব্যবসায়িক সম্ভাবনা ও প্রতিকূলতা নিয়ে আলোচনা করেন।
তিনি ২০১৫ সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যবস্থাপক ও নির্বাহীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। গ্রাহক সেবার গুণগত মানোন্নয়ন, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন, মানি লন্ডারিং প্রতিরোধের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শামসুল হুদা খান সম্মেলনের উদ্বোধন করেন। এতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরাসহ সিলেট অঞ্চলের ১৮টি শাখার ব্যবস্থাপক ও নির্বাহীরা উপস্থিত ছিলেন।

