ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএসে যোগ দেওয়ার প্রাক্কালে আটক ১০

Link Copied!

issআন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ার উদ্দেশে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় ১০ জনকে আটক করেছে কানাডা পুলিশ।
গত সপ্তাহে মন্ট্রিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ জনের ওই দলটিকে আটক করা হয়। এ সময় তাদের পাসপোর্টগুলোও জব্দ করা হয়। আটকের পর ওই ১০ জনের পরিবার এবং তাদের আত্মীয়স্বজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হয়নি।
এই ঘটনার মাসখানেক আগে আইএসের দলে যোগ দিতে দেশ ত্যাগ করেছিল মন্ট্রিলের পাঁচ তরুণ ও দুই তরুণী। তারা সম্ভবত জিহাদিদের সঙ্গে যোগ দিয়েছে। গত মার্চে আইএসে যোগ দেওয়ার চেষ্টা করায় অপর এক কিশোরীকে আটক করেছিল কানাডা পুলিশ।
সিরিয়া এবং ইরাকে প্রভাব বিস্তারকারী জঙ্গিগোষ্ঠী আইএস তাদের নিষ্ঠুরতা ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ব্যাপক পরিচিত। গোষ্ঠীটি তাদের মৌলবাদী ধ্যান ধারনা দিয়ে হাজার হাজার মানুষকে তাদের দলে যোগ দিতে এবং তাদেরকে সমর্থন করতে উদ্বুদ্ধ করে থাকে।