ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় আল নুসরাহ’র হাতে ইদলিব সেনাঘাঁটির পতন

Link Copied!

siriyaআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সিরীয় সশস্ত্র বিদ্রোহীরা আধিপত্য প্রতিষ্ঠা করেছে। ইদলিব সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল আসাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এ প্রদেশের পতন ঘটার ফলে ক্রমশ শক্তিহীন হতে থাকা বাশারের সেনাবাহিনীর সক্ষমতার পরিচয় আবারও পেল প্রতিপক্ষ। সরকারী সেনাবাহিনী এ মুহূর্তে আরিহায় অবস্থান করছে।
সিরিয়ায় কার্যরত মানবাধিকার পর্যবেক্ষক দল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে লড়াই শুরু হওয়ার দিনকয়’ পরই সরকারী বাহিনী ঘাঁটি পরিত্যাগ করতে শুরু করে। সরকারী বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেছে আল-কায়েদা সহযোগী আল নুসরাহ ফ্রন্ট ছাড়াও বিচ্ছিন্ন কিছু সশস্ত্র ইসলামি সংগঠন। উল্লেখ্য চলতি বছরের মার্চ মাসেই প্রথমবারের মতো ইদলিবে নিজেদের অবস্থান ক্রমশ পাকা করতে শুরু করে আল-কায়েদা সমর্থিত বাহিনীসহ অপরাপর সশস্ত্র বাহিনী।
এদিকে আরেক ঐতিহাসিক সিরীয় শহর পলমিরা এখন ইসলামিক স্টেটের হাতে পতিত হওয়ার জন্যে অপেক্ষার প্রহর গুণছে। এ মুহূর্তে সবচেয়ে নাজুক অবস্থায় আছে পলমিরার উত্তরাংশ। স্থানীয় অধিবাসীরা এর সাক্ষ্য দিচ্ছেন। পলমিরার পতনের কথা সিরীয় গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত না হলেও ইদলিবের মাস্তুমা সামরিক ঘাঁটির পতনের কথা গুরুত্বের সঙ্গে ঘোষণা করছে।