ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিবাসী সঙ্কট নিয়ে কুয়ালালামপুরে বৈঠক

Link Copied!

Kualalampurআন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার অভিবাসী সঙ্কট এবং মানব পাচার নিয়ে আলোচনার জন্য বুধবার কুয়ালালামপুরে আয়োজিত এক জরুরি বৈঠকে অংশ নিচ্ছে থ্যাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। তবে বৈঠকে অংশ নেয়া এই তিনটি দেশের কেউই অভিবাসীদের ঠাঁই দিতে রাজি নয়।
এদিকে বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সাগর থেকে আরো সাড়ে তিনশ অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার জেলেরা। উদ্ধারকৃতরা খুব দুর্বল। তারা ডায়রিয়াসহ নানা সমস্যায় ভুগছে বলে বিবিসি জানিয়েছে। এখনো হাজার হাজার বাংলাদেশি এবং রোহিঙ্গা সাগরে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের কাছে খাবার এমনকি খাবার পানিও নেই।
কুয়ালালামপুর বৈঠকে যোগ দেয়ার প্রাক্কালে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি এসব অভিবাসীদের সম্পর্কে বলেছিলেন, এটি একটি বা দুটি দেশের সমস্যা নয়-এটি একটি আন্তর্জাতিক ইস্যু। এই সমস্যা সমাধানে তিনি জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছিলেন।
কুয়ালালামপুর বৈঠক বর্জন করেছে মিয়ানমার। রোহিঙ্গা অভিবাসী প্রত্যাশীদের নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই বলেও জানিয়েছে তারা। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সাগরে ভাসমান এসব অভিবাসী প্রত্যাশীদের মানবিক সহায়তা দিতে প্রস্তুত।
এদিকে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংগঠন ইউএনএইচসিআর বুধবারের আলোচনায় অংশগ্রহণকারী ওই তিন দেশের প্রতি এসব অভিবাসী প্রত্যাশীদের  উদ্ধার এবং আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া ওই সংগঠনটি তাদের নৌকাগুলো উপকূল থেকে সাগরে ঠেলে দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।