বিনোদন ডেস্ক : ১৮ মে ষষ্ঠ দিন পার করছে ৬৮তম কান চলচ্চিত্র উৎসব। দিনটি মূলত অ্যানিমেশন ছবির জন্যে উৎসর্গ করা হয়। প্রথমবারের এমন উদ্যোগ উপলক্ষে ছিলো, অ্যানিমেশনের প্রবলতার ওপর নানা আয়োজন। যার অংশ হিসেবে অ্যানিমেশন শর্টস প্রতিযোগিতার ঘোষণা দেয়া হয়।
এদিন উৎসবস্থলে প্রদর্শীত ছবিগুলোর মধ্যে আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিলো জোয়াখিম ট্রিয়ারের ‘লাউডার দেন বম্বস’। এতে অভিনয় করেছেন ফরাসি অভিনেত্রী ইসাবেলে হাপাত ও মার্কিন অভিনেতা গ্যাব্রিয়েল বায়ার্ন। ছবির পরিচালক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি বিভিন্ন প্রজন্মকে এখানে উপস্থাপন করেতে চেয়েছি। যারা একে অপরের প্রতিফলিত রূপ কিন্তু আবেগের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা।’
অন্যদিকে প্রতিযোগিতা বিভাগের প্রদর্শীত হয়েছে ‘দ্য মিজার অব এ ম্যান’। এছাড়া অন্যান্য ছবির মধ্যে ছিল ‘ইনসাইড আউট’, ‘দ্য চোজেন ওয়ান’ এবং ‘অ পিসু’। এর বাইরে থাইল্যান্ডের প্রথম স্বর্ণপাম বিজয়ী নির্মাতা আপিচাতপং ভিরাসেথাকুলের ছবি ‘সেমেটারি অব স্প্লেনডার’ এর প্রদর্শনীও।
ধ্রুপদি বিভাগে দেখানো হয়েছে কস্তা গাভরাসের ‘জেড’, মিশেল ব্রাউলের ‘লে অর্দ্রে’ এবং কিং হু পরিচালিত ‘শিয়া নু’ ছবিটি।
এদিকে ১৯ মে সপ্তম দিনে পা রাখতে যাচ্ছে কানের ৬৮তম এই আয়োজন। এ দিন প্রতিযোগিতা বিভাগের ‘সিসারিও’ ছবিটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে অভিনয় করেছেন বেনিসিও দেল তোরো ও জশ ব্রোলিন এবং ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট।

