ঢাকাTuesday , 19 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৯ মে ‘দুই পৃথিবী’

Link Copied!

sakib-opuবিনোদন ডেস্ক : ২০১০ সালে এফ আই মানিকের পরিচালনায় শুরু হয়েছিল ‘দুই পৃথিবী’ চলচ্চিত্রের শুটিং। শুটিং শুরু হওয়ার পড়ে প্রযোজকের সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যার কারণে প্রায় চার বছর চলচ্চিত্রটির কাজ স্থগিত ছিল। সম্প্রতি আবার চলচ্চিত্রটির দৃশ্যাধারন শুরু করেছিলেন পরিচালক। অবশেষে ছবিটির চিত্রায়ণ শেষ করলেন এফআই মানিক। ছবিটি বর্তমানে সেন্সরে রয়েছে। সেন্সর ছাড়পত্র শেষে ২৯ই মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বলে জানা যায়।
চলচ্চিত্রটি নিয়ে পরিচালক এফ আই মানিক বলেন, ‘এ ছবিতে অনেক তারকা ছিল। তাই সবার একসঙ্গে শিডিউলও মেলাতে পারছিলাম না। একবার শিডিউল মিস হলে এতগুলো তারকাকে একসঙ্গে আনাটাও তো খুব সমস্যার। একজনের মেলে তো আরেকজনের মেলে না। এমন করেই চলে গেল অনেক সময়। এছাড়া প্রযোজকের একটি বিষয়তো রয়েছেই। যাই হোক অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে।’
কয়টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে? এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। যেহেতু শাকিব খানের ছবি সম্প্রতি সময়ে মুক্তি পায়নি। তাই আমরা বড় একটি টার্গেট নিয়েই সামনে এগুবো।’
শাকিব খান, অপু বিশ্বাস, অহনা, আলমগীর, আবুল হায়াত, কাজী হায়াৎ, আলিরাজ, দিতি, ডলি জহুর, রাশেদা চৌধুরী, মিজু আহম্মেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, ইলিয়াস কোবরা ছাড়াও আরও অনেকে এ ছবিতে অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করছে সন্ধানী কথাচিত্র। চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।