ঢাকাTuesday , 19 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন বিজ্ঞাপনে ফেরদৌস-মীম

Link Copied!

mimবিনোদন ডেস্ক : চলচ্চিত্রে অভিনয় নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন অভিনেতা ফেরদৌস আহমেদ।কিন্তু মাঝে মাঝে তাকে বিজ্ঞাপনের মডেল হিসেবেও দেখা যায়। এরই ধারাবাহিকতায় হাউজিংয়ের নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে বিদ্যা সিনহা মীমের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করলেন ফেরদৌস। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন রিপন নাগ।
বিজ্ঞাপন প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘১৯ই মে বসুন্ধারা আবাসিক এলাকা ও গ্র্যান্ড সুলতানিয়া হোটেলের আশেপাশে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ শুরু হয়েছে। মীম যখন থেকেই কাজ শুরু করেছে তখন থেকে ওকে চিনি। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ ছবিতে আমি ও মীম একসঙ্গে কাজ করেছিলাম। এছাড়া অনেকদিন পর মীমের সঙ্গে কাজ করছি।আশাকরি খুব ভালো একটি কাজ হবে।’
ফেরদৌস আগামী এক বছরের জন্য আর এফ এল এর ৬টি পণ্যের মডেল হিসেবে কাজ করবেন। আর এফ এল এর এ ৬টি বিজ্ঞাপনে ফেরদৌস থাকলেও নির্মাতা হবেন ছয় জন।সম্প্রতি একটি আর এফ এল এর বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন তিনি। খুব শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।