স্পোর্টস ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে পাকিস্তানে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ছয় বছর পর এই প্রথম কোন টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফর করছে।
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলের বাসে বন্দুকধারীদের হামলার পর কোনো শীর্ষ আন্তর্জাতিক দল পাকিস্তান গিয়ে ক্রিকেট খেলেনি। ২২ মে টি-২০ সিরিজ শুরু হবে দু’দলের মধ্যে। সিরিজে ২টি টি-২০ ম্যাচ খেলবেন তারা। ২৪ তারিখ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী ২৬ মে ওয়ানডে সিরিজ শুরু হবে। ৩ ম্যাচ সিরিজের বাকি ম্যাচগুলো ২৯ ও ৩১ মে অনুষ্ঠিত হবে । সফরের সবগুলো ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
তবে আইসিসি বলেছে তারা এ সিরিজের জন্য কোন ম্যাচ অফিসিয়াল পাঠাবেনা। ফলে পাকিস্তানের স্থানীয় আম্পায়ার দিয়েই এ সিরিজ পরিচালনা করতে হবে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে, আগামি আগষ্টে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা রয়েছে।
আগামি মাসে বিসিবির বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

