ঢাকাTuesday , 19 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপ্রতিরোধ্য জোকার

Link Copied!

jokovicস্পোর্টস ডেস্ক : রজার ফেদেরারের সাম্রাজ্য যে শেষ হয়ে গেলো- সেটা এখন আর নতুন করে জানানোর কিছুই নেই। ইতালিয়ান ওপেনে সেটা আবারও প্রমাণ হলো। সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ আবারও জানান দিলেন, সময়টা এখন তারই।
সুইস তারকা রজার ফেদেরারকে হারিয়ে ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ। রোববার ফাইনালে ৬-৪, ৬-৩ সরাসরি সেটে ফেদেরারকে প্রায় উড়িয়ে দিলেন সার্বিয়ান তারকা জোকোভিচ।
ইতালিয়ান ওপেনে জোকারের এটি চতুর্থ শিরোপা। গত বছর স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে হারিয়ে তৃতীয়বারের জন্য ইতালিয়ান ওপেন জিতেছিলেন তিনি।
তবে ফেদেরার-জকোভিচ প্রতিদ্বন্দ্বীতা যেন দিন দিন কিংবন্তীতুল্য হয়ে উঠছে। এ নিয়ে ফেদেরার-জকোভিচ ৩৯বার একে অপরের মুখোমুখি হলেন। এর মধ্যে জকোভিচ জিতলেন ২০বার আর ফেদেরারের জয় ১৯বার।
ইতালিয়ান ওপেন জয়ের সুবাদে জকোভিচ পেলেন ৬ লক্ষ ২৮ হাজার ডলার প্রাইজমানি এবং ১০০০ এটিপি পয়েন্ট। অন্যদিকে, ফেদেরার রানার্স হয়ে পেলেন ৩ লক্ষ ৮ হাজার ডলার প্রাইজমানি এবং ৬০০ এটিপি পয়েন্ট।
আগামী মাসের শুরুর দিকেই ফরাসি ওপেন। তার আগেই ইতালিয়ান ওপেন জিতে ক্যারিয়ারে আরেকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিরাট দাবিদার হয়ে উঠলেন জকোভিচ। ইউরোপিয়ান ক্লে কোর্ট মওসুমে দু’টো টুর্নামেন্টে নেমে দু’টোই জিতলেন।
গত নভেম্বর থেকে গ্র্যান্ড স্ল্যাম, মাস্টার্স, এটিপি ওয়ার্ল্ড ফাইনালসের মতো বড় মঞ্চে টানা ৩৭ ম্যাচ অপরাজিত টেনিসের জোকার। ২৪ নম্বর মাস্টার্স জিতে নাদালের (২৭) পর মাস্টার্সে দ্বিতীয় সফলতম।