ঢাকাTuesday , 19 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘এই নারিন সেই নারিন নয়’

Link Copied!

sunil-narineস্পোর্টস ডেস্ক : রোববার দুপুরে মেরিন ড্রাইভে কেকেআর টিম হোটেলের দিকে যাওয়ার পথে চোখে পড়ল মুম্বইয়ের ‘ট্রেডমার্ক’ ছুটির দুপুরের স্ট্রিট ক্রিকেট। অফিস পাড়ায় যেখানে ব্যাংক ও অন্য সরকারি অফিস সব বন্ধ , তার সামনের রাস্তায় চুটিয়ে চলছে ক্রিকেট। উঁচু ক্যাচ ধরতে গিয়ে একজন গাড়ির সামনে চলে এসেছিলেন। মাঝারি গতিতে আসা গাড়ি ব্রেক কষে দাঁড়িয়ে গেল। ঝুঁকির ক্রিকেট!
মুম্বাইয়ের রাস্তাতেই কি শুধু ক্রিকেটটা ঝুঁকির? স্টেডিয়ামেই বা তার থেকে কম কীসে! শনিবার ব্রেবোর্নে যা হাড়ে হাড়ে টের পেয়েছেন গৌতম গম্ভীর ও কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক। গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে জিতলেই মিলত প্লে অফের টিকিট, সেই ম্যাচে সুনিল নারিনকে না খেলানো অবশ্যই নির্বুদ্ধিতা।
নাইটদের মেন্টর জ্যাক কালিস যুক্তি দিচ্ছেন, ‘উইকেটে ঘাস দেখার পর আমাদের মনে হয়েছিল, এখানে বাড়তি স্পিনার খেলানোর কোনও জায়গা নেই। বরং একজন পেসার দরকার।’ সবচেয়ে দামি দ্বিতীয় প্রশ্নটা আসতই। এসেও পড়ল, সে ক্ষেত্রে সুনিল নারিনই বাদ কেন? অপ্রিয় সত্যটা স্বীকার করেই ফেললেন ক্যালিস।
ধীরে ধীরে বলতে শুরু করলেন , ‘এ বারের নারিন আগের আইপিএলগুলোর মতো নয়।’ সত্যিই তো! আট ম্যাচে মাত্র সাতটা উইকেট। রানও ওভার পিছু সাতের বেশি। এই নারিনকে চিনতে গেলে তো পরিচয়পত্র চাইতে হবে। পারফরম্যান্স দেখে বোঝার উপায় ছিল না। ক্যালিস আরও জুড়ে দিলেন, ‘বোলিং অ্যাকশন শোধরাতে গিয়ে ওর নিজের ফর্ম নিয়ে একটা সমস্যা হচ্ছে। ওর কিছুটা সময় লাগবে। আশা করছি, নতুন বোলিং অ্যাকশনের সঙ্গে মানিয়ে নিলেই আমরা ফের পুরোনো নারিনকে ফিরে পাব।’
কেকেআর টিম মালিক আবার দুঃখের মধ্যেও হারিয়ে ফেলেননি রসবোধ। ছোট্ট আব্রাম শাহরুখ খানকে জিজ্ঞাসা করেছিল, ‘আমরা কি জিতেছি?’ শাহরুখের উত্তর, ‘নো সন’! আব্রামের আবার প্রশ্ন, ‘কেন পাপা?’ স্বভাবসিদ্ধ ঢঙে কিং খানের জবাব, ‘ওয়াট সন!’
মালিক দ্রুত ব্যর্থতা ঝেড়ে ফেললেও, সেটা এখনও পারেননি ক্যাপ্টেন। ক্যাপ্টেন গৌতম গম্ভীর সকাল থেকে নিজেকে বন্দি করে রেখেছিলেন ঘরে। দুপুরে একবারই নেমেছিলেন হোটেলের লবিতে। স্ত্রী নাতাশা ও মেয়ে আজিনকে ‘সি অফ ’ করতে। তাঁরা ফিরে গেলেন দিল্লি। নারিন বাদ পড়ায় হঠাৎই লাইম লাইটে চলে আসা আজহার মেহমুদ ও তার স্ত্রী এব্বা বেরোলেন শপিংয়ে। নিজেদের মতো বেরিয়ে পড়লেন রবিন উত্থাপ্পা-সূরাইয়া কুমার যাদবরাওয় কিন্ত্ত সেই ফুরফুরে মেজাজটা ছিল না।
গম্ভীরের ঘনিষ্ঠ এক বন্ধুর থেকে শোনা গেল, সারা দিনে স্রেফ ফিটনেসের জন্যও একবারও জিমে যাননি। ক্ষীণ আশা নিয়ে ছিলেন, যদি হায়দরাবাদে মুম্বাই বনাম হায়দরাবাদ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। যেমনটা আগের রাতে বলতে শোনা গেল ক্যালিসকেও, ‘যদি মুম্বাই-হায়দরাবাদ ম্যাচ বৃষ্টিতে না হয় তবেই তো আশা আছে। দেখা যাক।’ কেকেআরের রোববারের প্রায় অসম্ভব ম্যাচটা ছিল আবহাওয়ার সঙ্গেই। যে ম্যাচেও হার নাইটদেরই।
গম্ভীর যেখানে আশা করছেন বৃষ্টির, টিম মালিক সেই আশা ছেড়েছেন আগের রাতেই। ম্যাচ শেষ হওয়ার কিছু পরেই শাহরুখের টুইট, ‘কলকাতা, কেকেআরের পক্ষ থেকে আমি প্রতিজ্ঞা করছি, আমরা আরও কঠোর চেষ্টা করব তোমাকে গর্বিত করার জন্য।’ লম্বা টুইটে আরও লিখেছেন, ‘বৃষ্টি বা অঙ্ক কোনওটা নিয়েই ভাবা ঠিক ‘মর্দ’-এর কাজ নয়। পরের বছর। ইনশা আল্লাহ’।
জ্যাক কালিসও তো কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন এই মওসুমের পারফরম্যান্সের। সাবেক দক্ষিণ আফ্রিকান তারকার বিচারে কাঠগড়ায় অ্যাওয়ে ম্যাচের পারফরম্যান্স। বলছিলেন, ‘এই মওসুমে মাত্র দু’টো অ্যাওয়ে ম্যাচ জিতেছি আমরা। এটা আরও বেশি হওয়া উচিত ছিল।’ অ্যাওয়ে ম্যাচে কেকেআর হারাতে পেরেছে শুধু দিল্লি আর পাঞ্জাবকে। যাদের এবারের পারফরম্যান্স সবচেয়ে খারাপ। যারা অনেক আগেই ছিটকে গিয়েছিল প্লে অফের দৌড় থেকে। বাকি পাঁচ টিমের কাছেই হেরেছে নাইটরা।
বোলিং অ্যাকশনের জাঁতাকলে পড়ে নারিন-রহস্য উধাও হওয়া, ব্যাটিং বড় বেশি ইউসুফ-রাসেলের উপর নির্ভর হয়ে পড়া, সূরাইয়া যাদব-মাণীষ পাণ্ডের ম্যারাথন অফ ফর্ম- সমস্যা ছিল অনেক। বৃষ্টিতে ছোট হওয়া ম্যাচে হারতেও হয়েছিল। লড়াইটা তাই কেকেআরের হাত থেকে বেরিয়েই গিয়েছিল। আবহাওয়ার সঙ্গে ডুয়েলে নাইটদের হাতে কোনও অস্ত্রও ছিল না। ফল যা হওয়ার তাই। সোমবার সকালে মেরিন ড্রাইভ ঘেঁষা হোটেলে রিংটোন- ঘরে ফেরার গান!