ঢাকাTuesday , 19 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল যুগে মানুষের মনোযোগ কমেছে

Link Copied!

spanতথ্যপ্রযুক্তি ডেস্ক : তথ্য ও প্রযু্ক্তির উত্থানের ফলে মানুষের মনোযোগ কমেছে। এক দশক আগেও মানুষ যেকোনো বিষয়ে টানা ১২ সেকেন্ড মনোসংযোগ করতে পারতে। এখন সেটি দাঁড়িয়েছে ৮ সেকেন্ডে। সম্প্রতি মাইক্রোসফটের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে মানুষের মনযোগ একটি গোল্ড ফিসের চেয়েও কম। গোল্ড ফিস গড়ে ৯ সেকেন্ড মনোযোগ ধরে রাখতে পারে।
মানুষের জীবনে প্রযুক্তির প্রভাব কতখানি এবং বর্তমানের ডিজিটাল জীবনযাপনে মনোযোগের ব্যাপ্তি কতটা কমেছে তা জানতে ৫৪ পৃষ্ঠার গবেষণাপত্র প্রকাশ করেছে মাইক্রোসফট। গবেষকেরা কানাডার ১৮ বছরের ওপরে প্রায় দুই হাজার মানুষের তথ্য এই গবেষণায় ব্যবহার করেছেন।
মাইক্রোসফট গবেষণাটি করার জন্য ১৮ বছরের বেশি বয়সের ২০০০ মানুষকে বেছে নিয়েছিলেন। তারা দেখতে চেয়েছিলেন তথ্য প্রযুক্তি মানুষের জীবনে কতটা প্রভাব ফেলেছে। ডিজিটাল যুগে জীবনযাপনে মনোসংযোগের ব্যাপ্তি কতটা কমেছে তা নিয়ে ৫৪ পৃষ্ঠার একটি গবেষণাপত্রও মাইক্রোসফট প্রকাশ করেছে।
জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা গেম খেলার পাশাপাশি অনলাইনে যোগাযোগ করে গবেষকদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল মিডিয়ার প্রভাব বুঝতে সাহায্য করেন। এ সময় তাদের মস্তিষ্ক্যের কার্যক্রম ও আচরণের চিত্রগ্রহণ করা হয়। গবেষকেরা গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের মনোযোগের স্তর ও বিভিন্ন স্ক্রিন, টাস্ক, কনটেন্টের ভিন্নতায় কার্যক্রমের বিষয়গুলো পরিমাপ করেন।
গবেষণায় দেখা যায় ২০০০ সালে যেখানে মানুষের মনোযোগের ব্যাপ্তি ছিল গড়ে ১২ সেকেন্ড সেখানে তা কমে ৮ সেকেন্ডে নেমে এসেছে।
মনোসংযোগ কমে যাওয়ার দলে সব বয়সী নারী-পুরুষ রয়েছে। তবে পুরুষদের তুলনায় নারীরা বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে।