ঢাকাMonday , 18 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মে মাসেই ইউটার্ন

Link Copied!

u-tranবিনোদন ডেস্ক : গেল বছরের মাঝামাঝি সময়ে শুরু হয়েছিলো আলভী আহমেদরে পরিচালনায় ‘ইউটার্ন’ ছবির কাজ। স্প্রতি ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রও পেয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষের দিকে ছবিটি পেক্ষাগৃহে মুক্তি দেয়া হতে পারে বলে জানিয়েছেন পরিচালক।
ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত প্রথম ছবিটির পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ছোট পর্দার জনপ্রিয় পরিচালক আলভী আহমেদ।
ছবিটি প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আরশাদ আদনান বলেন, ‘এটি আমার প্রযোজনায় প্রথম চলচ্চিত্র আশা করি সবার অনেক ভাল লাগব। তাছাড়া পরিচালক হিসেবে আলভী অনেক যত্ন নিয়ে কাজ করেছে। চলচ্চিত্রটি নিয়ে আমি অনেক আশাবাদি।’
অন্যদিকে ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এটি ভার্সেটাইল মিডিয়া ও আমার প্রথম ছবি। আমার অনেক দিনের স্বপ্ন ছিলো, এমন একটি গল্প নিয়ে আমি কাজ করব। সম্পূর্ণ অ্যাকশনধর্মী ছবিটি দর্শকদের ভালো লাগবে। এছাড়া ছবিতে শিপন ও সোনিয়া হোসেন অনেক ভাল অভিনয় করেছে। গল্পেও ভিন্নতা রয়েছে।’
চলচ্চিত্রটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিপন, সোনিয়া হোসেন, আইরিন, ইরফান সাজ্জাদ, মৌটুসী, আরশাদ আদনান, প্রসূন আজাদ, শহীদুজ্জামান সেলিম ও মিশা সাওদাগর প্রমূখ।
চলচ্চিত্রটিতে রয়েছে আইটেম গানসহ মোট ছয়টি গান। এগুলো কম্পোজিশন ও পরিচালনা করেছেন ফুয়াদ, অদিত, ও রোকন ইমন। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা,ন্যান্সি,ও তৌফিক। পাশাপাশি আইটেম গানের সঙ্গে প্রথমবারের মতো পারর্ফম করেছেন কণ্ঠ শিল্পী কনা।