ঢাকাMonday , 18 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ
বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

Link Copied!

Bangladesh Criketস্পোর্টস ডেস্ক : আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। খেলবে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ। এই সিরিজ উপলক্ষ্যে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম ও বিশ্বকাপে ইনজুরিতে পড়া ওপেনার এনামুল হক বিজয়। এছাড়া জায়গা পেয়েছেন জুবায়ের হোসেন লিখন ও তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। তবে এই স্কোয়াডে জায়গা হয়নি পেসার আল আমিনের।
প্রাথমিক দল নিয়ে আগামী ২০ মে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ভারত সিরিজের প্রস্তুতি। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরে এবং এক মাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
২৩ সদস্যের প্রাথমিক দল :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম, লিটন কুমার দাস, নাসির হোসেন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানী, জুবায়ের হোসেন লিখন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ শহিদ, শফিউল ইসলাম ও রনি তালুকদার।