ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বহিরাগতরা

Link Copied!

mohammadpurনিজস্ব প্রতিবেদক : যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকরা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে বলে দাবি করেছেন রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ম. তামিম।
ওই বিদ্যালয়ের শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে শনিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার বিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তামিম বলেন, ‘বহিরাগত কয়েকজন অভিভাবক স্কুলে প্রবেশ করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন।’
তদন্ত কমিটি প্রসঙ্গে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন জমা দেয়ার পরই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে শনিবার বেলা ১১টার দিকে স্কুলের সামনে অবস্থান নেন প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা। এক সময় অভিভাবকরা স্কুলে প্রবেশ করে, তবে স্কুলের পক্ষ থেকে দায়িত্বশীল কেউ কথা বলতে না আসায় ভাইস প্রিন্সিপাল জিনাতুন নেসার কক্ষ ভাঙচুর করেন তারা।