তথ্যপ্রযুক্তি ডেস্ক : দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি উইন্ডোজ ৮.১ চালিত একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে। এটির মডেল এলজি ল্যানসেট। এটি এলজির মধ্যম মানের স্মার্টফোন। ফোনটিতে বিনামূল্যে উইন্ডোজ ১০ আপডেট করে নেয়া যাবে।
এলজির ল্যানসেটে ৪.৫ এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৪৮০গুণন ৮৫৪ পিক্সেল। এটির আয়তন ১২৯.৮ গুণন ৬৪.৮ গুণন ১০.৭ মিলিমিটার। স্মার্টফোনটির ওজন ১৪৩ গ্রাম।
এটিতে আছে ১.২ গিগাহার্টজ কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসর, ৮ জিবি ইন্টারনাল মেমোরি স্টোরেজ। মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
এক সিমের এই স্মার্টফোনটির পেছনে ৮ মেগাপিক্সেল এবং সামনে ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ক্যামেরায় এলইডি ফ্লাশ গান রয়েছে। এটির ব্যাটারি ২১০০ মিলিঅ্যাম্পায়ার। ব্যাটারিতে একবার চার্জ দিলে এটি ৪২০ ঘণ্টা স্ট্যান্ডবাই এবং ১৮.৫ ঘণ্টা কথা বলা যায়।
এটিতে ওয়াইফাই, ব্লুটুথ, সিডিএমএ এলটিই, জিপিএস নেটওয়ার্ক সমর্থন করে। স্মার্টফোনটিতে মাইক্রো ইউএসবি স্লট রয়েছে।
স্মার্টফোনটির মূল্য ৯ হাজার ৩৪৯ টাকা।

