ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরছেন অপি করিম

Link Copied!

Opiবিনোদন ডেস্ক : দীর্ঘদিন ছোটপর্দায় অনুপস্থিত জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। বিজ্ঞাপন, বিশেষ দিবসের একটি কি দুটি বিশেষ নাটক, নাচের অনুষ্ঠান কিংবা উপস্থাপকের ভূমিকায় দেখা মেলে তার। তবে এবার ঈদের একটি নাটকে স্বমহিমায় ফিরছেন সুহাসিনী অপি।
সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘এ শহর মাধবীলতার না’ নাটকে অভিনয় করবেন অপি করিম। নাটকে তার সঙ্গে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। ২০১৩ সালে একই পরিচালকের ‘ধূপছায়া গোধূলী বেলা’ নাটকে সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছেন অপি ও মিলন।
আগামী মাসের ৫ তারিখ থেকে ঢাকার বিভিন্ন স্থানে ‘এ শহর মাধবীলতার না’ নাটকটির শুটিং হবে বলে জানিয়েছেন নির্মাতা সাগর জাহান।
২০০৪ সালে ‘দয়িতা’ নাটকে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেন আনিসুর রহমান মিলন ও অপি করিম। এরপর অনেক নাটক ও টেলিফিল্মে দেখা গেছে এই জুটির সফল রসায়ন। ‘ধূপছায়া গোধূলী বেলা’ ছাড়া মিলন ও অপি জুটিকে শেষ দেখা গেছে ‘রৌদ্র এবং মেঘলা আকাশের গল্প’ ও ‘রূপকথার অনেক গল্প’ নাটকে।