ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কানে এক টুকরো বলিউড

Link Copied!

ঐশ্বরিয়াবিনোদন ডেস্ক : ১৩ মে ফ্রান্সের দক্ষিণ কান শহরে পর্দা উঠেছে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের। শনিবার ছিলো উৎসবের চতুর্থ দিন। গেল কয়েক দিনের ধারাবাহিকতায় এদিনও বিশ্বের নামিদামি তারকাদের পদচারণায় উৎসবমুখর ছিলো কান চত্বর। তবে এদিন সবার নজর কেড়েছে ঐশ্বরিয়া অভিনীত বলিউডি ছবি ‘জাজবা’। ছবিটি দেখার জন্য উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।
উৎসবের চতুর্থ দিনে গতকাল প্রথমবারের মতো দেখানো হয় ভারতীয় নির্মাতা সঞ্জয় গুপ্তার পরিচালিত ‘জজবা’। এতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, শাবানা আজমি, অনুপম খের ও ইরফান খান। আগামী ৯ অক্টোবর ভারতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে রোববার রাতে লালগালিচায় হাঁটার কথা রয়েছে এ ছবির নায়িকা ঐশ্বরিয়ার।
উৎসবের অংশ হিসেবে আয়োজিত ভ্যারাইটি ম্যাগাজিনের ‘হিফরশি’ শীর্ষক নারী-পুরুষ সমতা শীর্ষক আলোচনায় অংশ নিতেই এদিন উৎসবস্থলে হাজির হয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এসময় তিনি সব্যসাচী মুখার্জির ডিজাইন করা একটি শাড়ি গায়ে জড়িয়েছিলেন।
কান উৎসবের চতুর্থ দিনের ছবির তালিকায় মূল প্রতিযোগিতা বিভাগে গাস ফন স্যান্টের ‘দ্য সি অব ট্রিস’ ছবির দিকে নজর ছিল বেশি। এতে অভিনয় করেছেন হলিউড তারকা ম্যাথু ম্যাকোনাহে ও নামিও ওয়াটস। এ ছাড়া ন্যানি মোরেত্তির ‘মিয়া মাদ্রে’, ‘আনসার্টেন রিগার্ডে’, ইরানের ইদা পানাহানদেহ পরিচালিত ‘নাহিদ’ আর প্রয়াত বৃটিশ গায়িকা এমি ওয়াইনহাউসকে নিয়ে নির্মিত ‘অ্যামি’ ছবিগুলো দিনভর আলোচনায় ছিল।