ঢাকাFriday , 15 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়ালের ব্যর্থতার ৭ কারণ

Link Copied!

real3স্পোর্টস ডেস্ক : কোপা ডেল রে’র পর চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় ঘটেছে রিয়াল মাদ্রিদের। লা লিগা শিরোপাও প্রায় হাতছাড়া কার্লো আনচেলত্তির দলের। কোনো অলোকিক কিছু না ঘটলে লিগ শিরোপা বার্সেলোনার হাতে উঠবে। মৌসুমের শুরুটা দুর্দান্ত করার পর রিয়াল মাদ্রিদ কেন হোঁচট খেল তার সাতটি করাণ খুঁজে বের করেছেন স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মারকা’র পাঠকরা। পাঠকদের মতে, লস ব্লাঙ্কুসদের ব্যর্থতার কারণগুলো হলো-
স্কোয়াড সাজাতে আনচেলত্তির ব্যর্থতা: মৌসুমের শেষ দিকে এসে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা নিষ্প্রভ হয়ে পড়েন। কোচ কার্লো আনচেলত্তি কোন খেলোয়াড়কে কখন কোন ম্যাচের জন্য দলে নিবেন সেই সিদ্ধান্ত নিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এমনটাই অভিমত ব্যক্ত করেছেন মারকা পাঠকরা।
মডরিচ ও অন্যান্যদের ইনজুরি: মৌসুমের সব চেয়ে গুরুত্বপূর্ণ সময়ে দলের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকাস মডরিচের ইনজুরি রিয়াল মাদ্রিদকে বেশ বেকায়দায় ফেলে বলে মনে করেন মারকার পাঠকরা। মডরিচ ছাড়াও দলের অন্যতম প্রধান খেলোয়াড় বেনজেমা, বেল, হামেস রদ্রিগেজ ও সার্জিও র‌্যামোসও মৌসুসের পুরোটা সময় ধরে ইনজুরির কারণে নির্বিঘ্নে খেলতে পারেননি।
গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদোর ব্যর্থতা: যেই খেলোয়াড় মৌসুম-জুড়ে ৫০টির বেশি গোল করেছেন তাকে দোষারোপ করাটা সত্যিই কষ্টকর। তথাপি মৌসুমের শুরু থেকে দুর্দান্ত পারফরম্যান্স করা ক্রিশ্চিয়ানো রোনালদো বড় ম্যাচে নিজেকে প্রমাণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে, এপ্রিল ও মে মাসে তাকে চেনা ছন্দে দেখা যায়নি। নিয়মিত গোল পেলেও গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পাশাপাশি পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হয়েছেন তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে জুভেন্টাসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে রোনালদো ব্যর্থ না হলে ফাইনালের সমীকরণটা অন্যরকম হতে পারতো।
বেঞ্চ খেলোয়াড়দের প্রতি আস্থাহীনতা: লুকাস সিলভা, স্যামি খেদিরা, হাভিয়ের হার্নান্দেজ ও ফ্যাবিও কোয়েন্ত্রাও’র মতো খেলোয়াড়রা মৌসুমের অধিকাংশ সময় জুড়েই বেঞ্চে বসে সময় পার করেছেন। এদের ওপর আস্থা রাখতে পারেননি কোচ কার্লো আনচেলত্তি। রিয়ালের ব্যর্থতার পেছনে এটিকেও দায়ী করা হচ্ছে।
বেলের নিষ্প্রভতা: গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন দলের ওয়েলশ তারকা গ্যারেথ বেল। তবে চলতি মৌসুমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই রিয়াল তারকা। মৌসুমের অধিকাংশ সময় জুড়েই যেন নিজেকে হারিয়ে খুঁজেছেন টটেনহ্যামের সাবেক এই তারকা। বেশ কয়েকবার ইনজুরিতে পড়া এই ফরোয়ার্ড ফিট হয়ে দলে ফেরার পর তাকে আনচেলত্তি প্রথম একাদশে জায়গা দিলেও কোচের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন তিনি। মাঠে অনুজ্জ্বল থাকায় বেশ কয়েক ম্যাচ রিয়াল সমর্থকরা বেলকে ‘দুয়োধ্বনি’ পর্যন্ত দেন।
বড় দলের বিপক্ষে ব্যর্থতা: চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ বড় দলগুলোর বিপক্ষে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জুভেন্টাসের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। স্প্যানিশ প্রতিপক্ষ বার্সেলোনাকে চলতি মৌসুমে একবার হারাতে সক্ষম হয় কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে আটবারের মোকাবেলায় মাত্র একটি জয় পায় লস ব্লাঙ্কুসরা।
সমম্যা সমাধানে আনচেলত্তির ব্যর্থতা: মারকা’র পাঠকরা রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির ম্যানেজমেন্ট পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেন। দল পরিচালনায় এই ইতালিয়ান কোচ ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে অভিমত প্রকাশ করেন স্প্যানিশ ক্রীড়া দৈনিকের পাঠকরা। মৌসুমের শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকা রিয়াল মাদ্রিদ চলতি বছরের শুরু থেকে কেন ম্রিয়মান হয়ে পড়লো, দলের সমস্যা কী তা চিহ্নিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন রিয়াল কোচ।