ঢাকাFriday , 15 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খেলোয়াড়দের ওপর পিপার স্প্রে নিক্ষেপ, ম্যাচ পণ্ড

Link Copied!

riverস্পোর্টস ডেস্ক : কোপা লিবার্তো’র শেষ ষোল’র দ্বিতীয় লেগে বৃহস্পতিবার রাতে এক অনাকাঙ্খিত ঘটনা ঘটল। স্বাগতিক বোকা জুনিয়র্সের দর্শকরা সফরকারী রিভার প্লেটের খেলোয়াড়দের লক্ষ্য করে পিপার স্প্রে নিক্ষেপ করলে বেশ কয়েকজ খেলোয়াড় অসুস্থ্য হয়ে পড়ে। এই ঘটনায় খেলাটি বাতিল করেন ম্যাচ অফিসিয়ালরা।
প্রথম লেগে রিভার প্লেট নিজেদের মাঠে বোকা জুনিয়র্সকে ১-০ গোলে পরাজিত করে। ফিরতি লেগের প্রথমার্ধ গোলশুন্য ড্রয়ে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের খেলার জন্য রিভার প্লেটের খেলোয়াড়রা ড্রেসিং রুম থেকে বের হওয়ার পথে বোকা জুনিয়র্সের কিছু ‘উগ্র’ সমর্থক তাদের ওপর পিপার স্প্রে নিক্ষেপ করে।
এই ঘটনায় বেশ সফরকারী দলের বেশ কয়েকজন খেলোয়াড় আহত হন। পিপার স্প্রের কারণে চোখে গুরুতর সমস্যা দেখা দেয়ায় রিভার প্লেটের চারজন খেলোয়াড়কে নিরাপত্তাকর্মীদের প্রহরায় হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনার প্রায় ১ ঘণ্টা পর দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন ম্যাচটি বাতিল ঘোষণা করেন। রিভার প্লেটের খেলোয়াড় ও কোচিং স্টাফদের দাঙ্গা পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে মাঠ থেকে বের করে আনা হয়।
রিভার প্লেট কোচ মার্সেলো গ্যালার্দো এই ঘটনাকে ‘দুঃখজনক’ ও ‘লজ্জজনক’ বলে অভিহিত করেছেন।
এদিকে বোকা জুনিয়র্সের প্রেসিডেন্ট ড্যানিয়েল অ্যাঞ্জেলেকি জানান, এই ঘটনায় তিনি প্রতিপক্ষ দলের সঙ্গে কথা বলেছেন এবং অনাকাঙ্খিত ঘটনার জন্য রিভার প্লেটের কাছে তিনি দুঃখও প্রকাশ করেন। সমর্থকদের অপরাধের জন্য ক্লাবকে যেন শাস্তি না দেয়া হয় সেই মিনতি করেন বোকা প্রেসিডেন্ট।
বোকা জুনিয়র্স প্রেসিডেন্ট বলেন, ‘এই দুঃখজনক ঘটনায় দায় আমরা স্বীকার করছি। তবে খেলোয়াড়রা তো আর এই ঘটনায় দায়ী নয়। আমরা অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ যথাসাধ্য সহায়তা করবো এবং আশা করি খুব শিগগিরই দোষীদের শনাক্ত করতে পারবো।’
তিনি আরও বলেন, ‘এটি সমাজের সমস্যা। ফুটবলের সমস্যা নয়। ঘটনায় জন্য যারা দায়ী তারা মানসিক বিকারগ্রস্ত।’