ঢাকাFriday , 15 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে গেল কেকেআর

Link Copied!

kkrস্পোর্টস ডেস্ক : শেষ ওভারে প্রয়োজন ১২ রান। উইকেটে সবচেয়ে বড় ভরসার প্রতীক ইউসুফ পাঠান। ৩৫ বলে ৫২ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি। সুতরাং, জয়টা কেকেআরেরই নিশ্চিত যেন। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সও কম যায় না। শেষ ওভারটা করার জন্য কিয়েরন পোলার্ডের হাতে বল তুলে দিলেন রোহিত শর্মা।
প্রথম বলেই ফিরিয়ে দিলেন পাঠানকে। শ্বাসরুদ্ধকর অবস্থা তার আগেই তৈরী হয়েছিল। এবার সেখানে নতুন মাত্রা যোগ হলো। দ্বিতীয় বলে যখন উমেষ যাদবের একটি শট মিস ফিল্ডিং করে কেকেআরকে বাউন্ডারি উপহার দিলেন মালিঙ্গা। চার বলে প্রয়োজন ৮ রান। পরের বলে সিঙ্গেল এবং একটি ওয়াইড।
শেষ তিন বলে প্রয়োজন ৬ রান। স্ট্রাইকে পিযুষ চাওলা। কিন্তু কিয়ের পোলার্ডের একটি বলেও ব্যাট ছোঁয়াতে পারলেন না তিনি। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে ৫ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। একই সঙ্গে ১৩ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের সম্ভাবনা উজ্জ্বল করলো রিকি পন্টিং আর শচীন টেন্ডুলকারের অভিভাবকত্বে থাকা দলটি।
মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক গম্ভীর। সাকিবের বোলিং নৈপুন্যে ৭৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেললেও, পঞ্চম উইকেটে কিয়েরণ পোলার্ড এবং হার্ডিক পান্ডে ৯২ রানের জুটি গড়ে তোলেন। তাও মাত্র ৫০ বলে।
৩৮ বলে পোলার্ড ৩৩ রান করলেও মাত্র ৩১ বলে হার্ডিক পান্ডে অপরাজিত থাকেন ৬১ রানে। ৮টি বাউন্ডারির সাথে ২টি ছক্কার মার মারেন তিনি। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে ফেলে মুম্বাই। সাকিব ২২ রান দিয়ে নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৪৫ রানে জুটি গড়েন গম্ভীর-উথাপ্পা। ৪৬ রানের মধ্যে ২ উইকেট পড়লেও গম্ভীর ২৯ বলে ৩৮ রান করে লড়াই জমিয়ে তোলেন। তিনি আউট হলে মাঠে নামেন সাকিব। তিন বাউন্ডারিতে ১৫ বলে ২৩ রান করে আউট হন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
উইকেটে টিকে ছিলেন ইউসুফ পাঠান। নিয়মিত পারফরমার আন্দ্রে রাসেলও ফিরে যান ৪ বলে মাত্র ২ রান করে। শেষ পর্যন্ত ১৬৬ রানে গিয়ে থামতে হয় কলকাতা নাইট রাইডার্সকে।
এই হারের ফলেও ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল কেকেআর। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল চেন্নাই সুপার কিংস। হায়াদারাবাদ, মুম্বাই আর রাজস্থানের পয়েন্ট সমান ১৪ করে। রান রেটে এগিয়ে হায়দারাবাদ আর মুম্বাই ইন্ডিয়ান্স।