ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনিয়েস্তা: ফাইনাল স্পেশালিস্ট

Link Copied!

iniestaস্পোর্টস ডেস্ক : বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে যাচ্ছেন। এর আগে তিনবার ইউরোপ-সেরার লড়াইয়ের ফাইনালে বিজয়ীর হাসি নিয়েই মাঠ ছাড়েন তিনি।
বড় মঞ্চের ফাইনালে ইনিয়েস্তা বরাবরই স্পেশালিস্ট। নিজের সেরাটুকু যেনো ফাইনালের চূড়ান্ত মঞ্চের জন্য জমিয়ে রাখেন এই কাতালান মিডফিল্ডার। চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জন্য আগামী ৬ জুন বার্লিনের ফাইনালে ইনিয়েস্তার বার্সেলোনা জুভেন্টাসের মুখোমুখি হবে।
ক্লাবের মতো জাতীয় দলের হয়েও ফাইনাল-ভাগ্য সুপ্রসন্ন আন্দ্রেস ইনিয়েস্তা। স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২ সালে ব্যাক-টু ব্যাক ইউরো কাপ জয় করেন এই বার্সেলোনা সুপারস্টার। ২০১২ সালের ইউরো কাপে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে স্পেনকে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ উপহার দেন ইনিয়েস্তা। ফাইনাল-স্পেশালিস্ট এই কাতালান তারকার করা ইনজুরি সময়ের গোলেই শিরোপা জয়ের হাসি হাসে স্প্যানিশরা।
২০০৬ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার সৌভাগ্য হয় ইনিয়েস্তার। সেবার আর্সেনালের বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামে কাতালানরা। ব্যথার কারণে ইনিয়েস্তার ফাইনাল খেলা নিয়ে সংশয় দেখা দিলেও ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে মাঠে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই স্প্যানিশ মিডফিল্ডার।
এরপর ২০০৯ ও ২০১১ সালে পেপ গার্দিওলার বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেন ইনিয়েস্তা।
২০০৮ সালে ভিয়ানেতে অনুষ্ঠিত ইউরো কাপের ফাইনালে ফার্নান্দো তোরেসের একমাত্র গোলে জার্মানিকে হারিয়ে শিরোপা জিতে ইনিয়েস্তার স্পেন। চার বছর পর কিয়েভের ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার জাদুকরি পারফরম্যান্সে ইতালিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ব্যাক-টু ব্যাক শিরোপা জয় করে দেল বস্কের দল। ফাইনালে দু’দুটি গোলে অ্যাসিস্ট করেন বার্সেলোনা মিডফিল্ডার।
তবে সব কিছুর চেয়ে ইনিয়েস্তা নিশ্চয়ই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালকে সবার ওপরে স্থান দিবেন। ২০১০ সালে তার গোলেই যে বিশ্ব জয়ের হাসি হাসে স্প্যানিশরা।
আরেকটি ফাইনালে ৬ জুন ইনিয়েস্তার বার্সেলোনার জুভেন্টাসের মুখোমুখি হবে। লুইস এনরিকের দল এই ফাইনাল-স্পেশালিস্টের কাছে নিশ্চয়ই জাদুকরি পারফরম্যান্স চাইবেন।