ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে হানিমুনে মুশফিক

Link Copied!

mushfiqস্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বরে বিয়ে করলেন মাহমুদুল্লা রিয়াদের শ্যালিকা জান্নাতুল রিফাইয়াত মন্ডিকে। এরপর যেন ফুরসতই মিলছিল না টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের। বিয়ের কিছুদিন পরই শুরু হয়েছিল নানান টুর্নামেন্ট আর সিরিজের একটানা ঝড়। জিম্বাবুয়ে সিরিজের পর এলো বিশ্বকাপ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পরপরই বিসিএলের ওয়ানডে আসর। এরপর পাকিস্তান সিরিজ।
অবশেষে কিছুটা ফুরসত মিলল মুশফিকের। জুনে ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে মাত্র কয়েকদিনের এই সময়টাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন মুশফিক। নববধুকে নিয়ে তাই উড়াল দিলেন প্রাকৃতিক মালদ্বীপে। হানিমুনের সঙ্গে কয়েকদিন বেড়ানোও হয়ে গেলো।
বুধবার মালদ্বীপ থেকে কয়েকটি ছবি নিজেই ফেসবুকে শেয়ার করেন মুশফিক। যেখানে দেখা যাচ্ছে স্ত্রীর সাথে সেলফিও তুলেছেন তিনি। সাথে সাথেই লাইক, কমেন্টস আর শেয়ারের ধুম। ভক্তরা যেন হুমড়ি খেয়ে পড়েছে। সবারই প্রায় একই মন্তব্য, ‘সুন্দর ছবি, সুন্দর জুটি’- ইত্যাদি।
উল্লেখ্য, জুনের প্রথম সপ্তাহেই বাংলাদেশ সফরে আসছে ভারত। তার আগে কয়েকদিনের জন্য ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে পরিবার পরিজনকে সময় দেওয়ার জন্য। এ মাসের শেষের দিকেই আবার শুরু হবে প্রস্তুতি।