ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএল শেয়ারে গরমিল, শাহরুখকে সমন

Link Copied!

sharukh-khanস্পোর্টস ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানকেও নজরে আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সারদা থেকে শুরু করে বহু বেআইনি অর্থলগ্নি সংস্থায় জড়িত থাকার কারণে পশ্চিমবঙ্গের অনেক প্রভাবশালী ব্যক্তিকেই ডেকে পাঠিয়েছে ইডি। এবার তারা সমন পাঠাল কিং খান শাহরুখকে।
তবে তার সঙ্গে কোনো অর্থলগ্নি সংস্থার যোগ নেই। বুধবার আইপিএল-এর আয় সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শাহরুখকে ডেকে পাঠাল ইডি। শাহরুখের বিরুদ্ধে অভিযোগ, তিনি আইপিএল-এর শেয়ারের দাম কম করে দেখিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি আইপিএল-এর একটি অডিট প্রতিবেদন এসে পৌঁছেছে ইডি-এর হাতে। ওই সংস্থার কর্মকর্তাদের দাবি, হিসাব মতো প্রায় ১০০ কোটি টাকার গরমিল রয়েছে সেই প্রতিবেদনে। ফলে ইডি-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের মালিককে।
নাইট রাইডার্সের পাশপাশি ওই প্রতিবেদনে উঠে এসেছে মরিশাসের সি আইল্যান্ড ইনভেস্টম্যান্ট এর নামও।বলিউড নায়িকা জুহি চাওলার স্বামী জয় মেহতার এই সংস্থার সঙ্গে শেয়ার বিনিময় হতো নাইট রাইডার্সের। ইডি-র ধারণা এই সংস্থার সঙ্গে নাইট রাইডার্সের যে শেয়ার বিনিময় হয়েছে সেখানেই হিসাবের গরমিল রয়েছে।
তবে হাজিরা দেয়ার জন্য সমন পাঠালেও এখনই শাহরুখকে শো-কজ করছে না ইডি। তাদের নির্দেশ চলতি মাসেই কিং খানকে হাজিরা দিতে হবে।